আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

মেসির হাতে ‘আল রিহলা’

মেসির হাতে ‘আল রিহলা’

আর মাত্র সাত মাস। এরপর গোটা বিশ্বকাপবে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায়। কাতারে বসবে এবারের বিশ্বকাপ ফুটবলের আসর। ইতোমধ্যে বিশ্বকাপের বল অবমুক্ত করা হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সময়ের তারকা ফুটবলার লিওনেল মেসি। বিশ্বকাপের বলের নাম ‘আল রিহলা’। তা হাতে নিয়ে ছবিও তুলেছেন আর্জেন্টাইন সুপার স্টার।

জার্মানির বহুজাতিক কোম্পানি অ্যাডিডাস তৈরি করেছে এই বল। বিশ্বকাপ বলের অফিসিয়াল স্পন্সর তারা। ১৯৭০ সাল থেকে বিশ্বকাপে বল সরবরাহ করে আসছে কোম্পানিটি। কাতার আসরের বলের মধ্য দিয়ে তারা টানা ১৪টি বিশ্বকাপের বল সরবরাহ করতে চলেছে। এবারের বলটি খেলার গতিকে সর্বোচ্চ অবস্থা দেয়ার জন্য ডিজাইন করা হয়েছে, এটি টুর্নামেন্টের ইতিহাসে যেকোনো বলের চেয়ে অনেক দ্রুততর হবে।

কাতার বিশ্বকাপের বল দ্রুত সময়ে ঘুরে আসবে দশটি শহর। যার মাঝে থাকবে- দুবাই, টোকিও, ম্যাক্সিকো সিটি, নিউ ইয়র্ক সিটির মতো বড় বড় শহর। বলটি জনসম্মুখে নিয়ে আসবেন ইকার ক্যাসিয়াস, কাকা, ফারাহ জেফরি ও নউফ আল আনজির মতো কিংবদন্তিরা।

আল রিহলা মানে ভ্রমণ। এটি নির্ধারণ করা হয়েছে আরবীয় কালচার, স্থাপনা, আইকনিক বোট এবং কাতারের পতাকা থেকে অনুপ্রাণিত হয়ে। রং নির্বাচনের ক্ষেত্রেও গুরুত্ব দেয়া হয়েছে। মুক্তোর পটভূমিতে আঁকা সাহসী, প্রাণবন্ত রঙগুলি ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ এবং খেলার ক্রমবর্ধমান গতির প্রতিনিধিত্ব করে।

অ্যাডিডাসের ফুটবল গ্রাফিক্স অ্যান্ড হার্ডওয়্যার ডিজাইনের প্রধান ফ্রানজিস্কা লফেলম্যান বলটি প্রসঙ্গে বলেছেন, ‘খেলাটি দ্রুততর হচ্ছে এবং এটির গতি বাড়ার সাথে সাথে নির্ভুলতা এবং ওড়ার স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন ডিজাইনের বলটি বাতাসের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট উচ্চতা এবং গতি বজায় মেনে চলবে। সর্বোচ্চ বৈশ্বিক আসরটির জন্য আমরা এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত এবং নির্ভুল ফিফা বিশ্বকাপ বল তৈরি করে আমূল উদ্ভাবনের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করতে প্রস্তুত হয়েছি।’

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত