আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

দ্বিতীয় দিন শেষে পিছিয়ে স্বাগতিকরা

দ্বিতীয় দিন শেষে পিছিয়ে স্বাগতিকরা

প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২৮০ রানে গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১১৯ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশি বোলাররা। তবু সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে পিছিয়ে স্বাগতিকরা। এই পিছিয়ে থাকার কারণ বাংলাদেশের ব্যাটিং। প্রথম ইনিংসে ১৮৮ রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা।

যার মধ্যে আবার ইনিংস সর্বোচ্চ ৪৭ রান আসে স্বীকৃত বোলার হিসেবে খেলা তাইজুল ইসলামের ব্যাট থেকে।
আজ দ্বিতীয় দিনের খেলা শেষে ব্যাটারদের নিয়ে নিজেই প্রশ্ন তুললেন বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্প, ‘শ্রীলঙ্কার পেসাররা আজ দারুণ বল করেছে। ভালো লেন্থে বল করেছে। আমার মনে হয় ব্যাটাররা ক্রিজে আটকে থাকার জন্য দুশ্চিন্তায় ছিল।

আমরা এটা নিয়ে আজ কথা বলব। ওদের বোলারের সাথে কিভাবে মানিয়ে নিতে হবে সেটা নিয়ে কথা বলতে হবে।

এই মানিয়ে নেওয়ার অর্থ, কোন বল ছাড়তে হবে আর কোন বলকে মারতে হবে সেটাই যেন বুঝতে পারবেন না বাংলাদেশি ব্যাটাররা। এমন আভাসই পাওয়ে গেল হেম্পের কণ্ঠে, ‘আমরা রান করতে চাচ্ছি, তবে ক্রিজে একটু বেশি থমকে যেতে হচ্ছে।

আবার এমন অনেক বল খেলছে যেগুলো ডিফেন্ড করা উচিত।’

একই সঙ্গে চোটের কারণে ছিটকে যাওয়া দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকের শূন্যতাও অনূভব করলেন হেম্প, ‘অভিজ্ঞ কেউ না থাকা যেকোনো দলের জন্যই ক্ষতি। এই সিনিয়র ক্রিকেটাররা না থাকলে কী হবে সেটাও ভাবতে হবে। একসময় না একসময় তো এটা হবেই। তাই মুশফিকের মতো কারো অনুপস্থিতি অবশ্যই হতাশার।

’ যদিও মুশফিকের জায়গায় যিনি খেলছেন তাঁর জন্য সুযোগ দেখছেন তিনি, ‘মুশফিকের জায়গায় যে খেলছে, তার জন্য এটা ভালো সুযোগ। এই ইনিংসে দিপুর ফুট মুভমেন্ট ভালো ছিল। অ্যাটাকিং কিংবা ডিফেন্ডিং, মুভমেন্ট ভালো ছিল। এটা ভালো লক্ষণ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত