আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

তাসকিন-সানির বোলিং আইসিসির পশ্নে বিস্মিত কোচ

তাসকিন-সানির বোলিং আইসিসির পশ্নে বিস্মিত কোচ

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি সন্দেহ প্রকাশ করেছে। এতে বিস্মিত হয়েছেন বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে। ধর্মশালায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন "গত কয়েক বছর ধরেতো তাসকিন এবং সানি এই অ্যাকশানেই বল করে আসছে। এদের বোলিং অ্যাকশান নিয়ে কেন আইসিসির পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে এর আমি কিছুই বুঝতে পারছি না”। তিনি আরও বলেন, "আমি বিস্মিত"!

মি:হাথুরুসিংহে বলেন তিনি বছরখানেক ধরেই এই দুইজন বোলারকে বল করতে দেখছেন।

"আইসিসি'র ম্যাচ রেফারি বা আম্পায়াররা হয়তো নতুন কিছু দেখেছেন, এর চেয়ে বেশি আর কী বলতে পারি"।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে জয় পাবার পর তাসকিন আহমেদের বোলিং অ্যাকশান নিয়ে প্রশ্ন তোলেন ম্যাচের আম্পায়ার।

একইসঙ্গে আরাফাত সানির বিরুদ্ধেও অবৈধ বোলিং অ্যাকশানের বৈধতার বিষয়ে অভিযোগ আনে আইসিসি।

আইসিসি'র নিয়ম অনুযায়ী আগামী ১৪ দিনের মধ্যে আইসিসি অনুমোদিত কোনও পরীক্ষাগারে তাসকিন ও আরাফাত সানিকে বোলিং অ্যাকশানের পরীক্ষা দিতে হবে।

তবে মাঝের এই সময়টায় তারা খেলতে পারবেন।

এর আগে বিবিসি বাংলার খবরে ৭ দিনের মধ্যে বোলিং পরীক্ষার কথা বলা হলেও এখন জানা যাচ্ছে নিয়ম অনুযায়ী বোলিং অ্যাকশানের এই পরীক্ষা ১৪ দিনের মধ্যে দিলেও চলবে।


শেয়ার করুন

পাঠকের মতামত