আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বাংলাদেশকে ‘না’ করে দিলেন পাকিস্তানী আকিব জাভেদ

বাংলাদেশকে ‘না’ করে দিলেন পাকিস্তানী আকিব জাভেদ

হিথ স্ট্রিক চুক্তি বাড়াতে অনাগ্রহ প্রকাশ করার পরপরই মিডিয়ায় বাংলাদেশ দলের সম্ভাব্য নতুন বোলিং কোচ হিসেবে একের পর এক পছন্দের কথা জানিয়েছেন বিসিবির ঊর্ধ্বতনরা। সেই থেকে আসছে একের পর এক প্রত্যাখ্যানের খবর। গতকাল সবশেষ ‘না’ বলে দিয়েছেন আকিব জাভেদ।
জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফদের নিয়োগ চুক্তিভিত্তিক। তাই চূড়ান্ত হওয়ার আগে দুই পক্ষই কিছু সতর্কতা অবলম্বন করে থাকে। বিশেষত, মিডিয়ায় প্রচার-প্রচারণার ব্যাপারে। কিন্তু স্ট্রিকের ই-মেইল পাওয়ার পর থেকেই সম্ভাব্য বোলিং কোচ হিসেবে গোটা চারেক নাম বাজারে ছাড়া হয় বিসিবির পক্ষ থেকে। এঁদের মধ্যে মিডিয়ায় নিজের নাম দেখে আগেই বিস্ময় প্রকাশ করেছিলেন ভারতের ভেঙ্কটেশ প্রসাদ। গত পরশু বিসিবি সভাপতি জানিয়েছিলেন যে, আকিব জাভেদকে প্রস্তাব দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানের দৈনিক ‘দ্য নেশন’কে আকিব জানিয়েছেন, ‘বিসিবি আমাকে প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি মনে করি এটা সঠিক সময় নয়। কিছুদিন আগেই লাহোর কালান্দার্সে যোগ দিয়েছি। তাই এ মুহূর্তে আমার পক্ষে বাংলাদেশের চাকরি নেওয়া সম্ভব নয়।’ অগত্যা বিকল্প কারো কথা ভাবতেই হচ্ছে বিসিবির কর্মকর্তাদের। এবার নাকি আগাম নাম প্রকাশ করে তামাশার ‘শিকার’ হতে চাচ্ছে না বিসিবি। শুভ লক্ষণ!

শেয়ার করুন

পাঠকের মতামত