আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নারী ক্রিকেটে আমিরাতের ইতিহাস

নারী ক্রিকেটে আমিরাতের ইতিহাস

বিশ্ব নারী ক্রিকেটে এক নতুন সূর্যোদয় ঘটাল সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা। প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে স্ট্যাটাস অর্জন করেছে তারা। ২০২৫ থেকে ২০২৯ সালের চক্রের জন্য এই স্ট্যাটাস কার্যকর হবে। আর তাদের এই অর্জনে কপাল পুড়েছে যুক্তরাষ্ট্রের মেয়েদের। তাদের হটিয়েই ইউএই-এর মেয়েরা ইতিহাস গড়েছে। 

মূলত পারফরম্যান্সের ভিত্তিতেই মধ্যপ্রাচ্যের দেশটিকে এই সুখবর শুনিয়েছে আইসিসি। গেল পরশু সংস্থাটির ঘোষিত নতুন চক্রে ১৬টি নারী দলকে ওয়ানডে মর্যাদা দেওয়া হয়েছে, যার মধ্যে পাঁচটি সহযোগী দেশ রয়েছে। তারা হলো থাইল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি (পিএনজি), স্কটল্যান্ড এবং নতুন সংযোজন হিসেবে সংযুক্ত আরব আমিরাত। টি টোয়েন্টিতে শক্তিশালী পারফরম্যান্স করেই ১৬তম দল হিসেবে যুক্ত হয়েছে তারা। 

আইসিসির বিবৃতিতে বলা হয়, আইসিসি নারী বিশ্বকাপ বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে থাইল্যান্ড (১১তম) ও স্কটল্যান্ড (১২তম) ওয়ানডে মর্যাদা ধরে রেখেছে। আর পাপুয়া নিউগিনি (১৩) ও নেদারল্যান্ডস (১৫) সেই মর্যাদা পায় তাদের টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের ভিত্তিতে। নারী টি-টোয়েন্টি ক্রিকেটের বার্ষিক হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে এসব দেশের পরই রয়েছে সংযুক্ত আরব আমিরাত; যা তাদের ওয়ানডের মর্যাদা পেতে ভূমিকা রেখেছে। সাধারণত ওয়ানডে স্ট্যাটাস পেতে তিন-চার বছরের চক্রে ফরম্যাটটিতে একটি দলকে ন্যূনতম আটটি ম্যাচ খেলার পাশাপাশি র‍্যাংকিংয়েও উন্নতি করতে হয়। 

এইদিকে মর্যাদা অর্জনের পেছনে ছিল বছরের পর বছর পরিশ্রম, সীমিত সুযোগেও মাথা উঁচু করে এগিয়ে চলা একদল মেয়ে, যারা ক্রিকেটকে ভালোবেসে মাঠে নেমেছিল বুকভরা সাহস নিয়ে। তাতেই হয়েছে এই অর্জন। তাই এই ঐতিহাসিক প্রাপ্তির পর উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি ইউএই ক্রিকেট বোর্ডের ভাইস-চেয়ারম্যান খালিদ আল জারুনি। 

এক বিবৃতিতে তিনি জানান, 'এই অর্জন আমাদের নারী ক্রিকেটের জন্য এক বিশাল মাইলফলক। আমি অধিনায়ক ঈশা ওজা, পুরো দল, কোচিং স্টাফসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা যেভাবে নিজেদের প্রমাণ করেছে, তা আমাদের গর্বিত করেছে। আমাদের নারীদের জন্য আন্তর্জাতিক মঞ্চে লড়াই করার পথ এখন আরও প্রশস্ত হলো।' 

এছাড়াও এমন প্রাপ্তির পর অধিনায়ক ঈশা ওজার কণ্ঠেও ছিল আবেগের ছোঁয়া। তিনি বলেন, 'আমরা যেখানে ছিলাম, আজ সেখানে নেই। অনেকটা উন্নতি হয়েছে, অনেকটা এগিয়ে গিয়েছি। কিন্তু এই পথচলাটা সহজ ছিল না।'

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত