আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

৩৫ বছর অপেক্ষার অবসান বুঝি এমনই হয়

৩৫ বছর অপেক্ষার অবসান বুঝি এমনই হয়

চলতি মৌসুমের আগে লিভারপুল তাদের সমর্থকদের সামনে সবশেষ প্রিমিয়ার লিগের শিরোপা উদযাপন করেছিল ১৯৯০ সালে। ৩০ বছর পর ২০১৯-২০ মৌসুমে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল দলটি। তবে সেসময় বিশ্বব্যাপী করোনা মহামারি থাকায় নিজেদের সমর্থকদের নিয়ে শিরোপা উদযাপন করতে পারেনি দ্য রেডর্সরা। তা নিয়ে আক্ষেপও করেছিলেন মোহাম্মদ সালাহরা। তবে চলতি মৌসুম শিরোপা নিশ্চিত হওয়ার পর যেন ৩৫ বছরের আক্ষেপ মিটিয়ে নিলেন লিভারপুলের সমর্থকরা। তাদের বাঁধভাঙা উল্লাস এবং গগনবিদারী চিৎকারে অ্যানফিল্ডে সৃষ্টি হয় মৃদু ভূমিকম্প। 

গেল মাসের ২৭ তারিখ অ্যানফিল্ডে টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামে লিভারপুল। প্রিমিয়ার লিগের শিরোপা জিততে হলে সহজ সমীকরণ ছিল দ্য রেডর্সদের সামনে। ম্যাচটিতে হার এড়ালে শিরোপা নিশ্চিত করবে আর্নে স্লটের শিষ্যরা। তাই সেদিন অ্যানফিল্ডে শিরোপা উদযাপনের প্রস্তুতি নিয়েই এসেছিলেন লিভারপুল সমর্থকরা। ম্যাচটিতে টটেনহ্যামকে ৫-১ গোলে উড়িয়ে শিরোপা নিশ্চিত করেছিল লিভারপুল। শিরোপা জয়ের এক সপ্তাহ কেটে গেলও এখনো কাটেনি সেই রেশ। শিরোপার মতোই সামাজিক যোগাযোগমাধ্যমও রয়েছে দ্য রেডর্সদের দখলে। 

ব্লিংকফায়ার অ্যানালিটিক্সে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, টটেনহ্যামের বিপক্ষে লিভারপুলের লিগ শিরোপা জয়ের পর গেল রোববার এবং সোমবার ৭ কোটি ১০ লাখের বেশি সোশ্যাল মিডিয়ায় লিভারপুলের শিরোপা জয়ের উদযাপন মুহূর্ত শেয়ার করেছেন। যা প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ইম্প্রেশন। এমনকি ক্লাব চ্যানেলগুলোতে ১.১ বিলিয়নেরও বেশি মানুষ ম্যাচটিতে নজরে রেখেছিল। 

কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ম্যাচের দিন লিভারপুল সমর্থকদের পাগলাটে উদযাপন নিয়ে। সেদিন অ্যানফিল্ডে উপস্থিত ছিলেন ৬০ হাজার ৪১৫ জন সমর্থক। ম্যাচটিতে সমর্থকদের উদযাপন এবং গগনবিদারী চিৎকারে অ্যানফিল্ড কতটা কম্পন সৃষ্টি হয়েছে তা নিয়ে গবেষণা করেছে লিভারপুল বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। গবেষণায় তারা ভূ-বিজ্ঞানীরা ভূমিকম্প শনাক্তকরণের জন্য ব্যবহৃত সরঞ্জাম ব্যবহার করেছেন। সেখানে ধরা পড়ে অবাক করার মতো কিছু তথ্য। 

লুইস দিয়াজের গোলের পর অ্যানফিল্ডে ০.৬৪ মাত্রার কম্পন সৃষ্টি হয়। এরপর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলের পর ১.৭৪ মাত্রার কম্পন অনুভূত হয়। যা ছিল সর্বোচ্চ কম্পন। এছাড়াও মোহাম্মদ সালাহর গোলের পর কম্পনের মাত্রা ছিল ১.৬০, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। কোডি গ্যাকপোর গোলের পর ১.০৩ ও ডেসটিনি উডোগির আত্মঘাতী গোলের পর অ্যানফিল্ডে ১.৩৫ মাত্রার কম্পন সৃষ্টি হয়েছে। 

এই নিয়ে ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপের একজন ভূকম্পবিদ ক্যালাম হ্যারিসন বলেন যে, ভক্তদের দ্বারা অনুভূত কম্পনের পরিমাপ করার জন্য অত্যন্ত সংবেদনশীল সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। তিনি আরও জানান, 'গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি কনসার্ট এবং ক্রীড়া আসরে এই আকারের ভূমিকম্পের সংকেত লক্ষ্য করা গেছে, যার মধ্যে গত বছর টেলর সুইফটের কনসার্টও রয়েছে। এই ইভেন্টগুলোতে নির্গত শক্তি একটি ছোট ভূমিকম্পের সঙ্গে তুলনীয় হতে পারে, তবে এটি মানুষের লাফিয়ে লাফিয়ে বা নাচের মাধ্যমে উৎপন্ন হয় প্রকৃত ভূমিকম্পের সৃষ্টি থেকে নয়।'


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত