আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারাল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারাল বাংলাদেশ

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের ৩২৫ রানের বড় টার্গেটের জবাবে ৯০ রানের বিশাল ব্যবধানে হেরেছে লঙ্কানরা।

শনিবার ডাম্বুলায় টস হেরে প্রথমে ব্যাট করে মাশরাফি বিন মুর্তজা বাহিনী। টাইগার ওপেনার তামিম ইকবালের ১২৭, সাকিব আল হাসানের ৭২ আর সাব্বির রহমানের ৫৪ রানে ভর করে ৫ উইকেটে ৩২৪ রান করে বাংলাদেশ।

জবাবে ২৯ বল বাকি থাকতেই ২৩৪ রানে গুটিয়ে যায় লংকানদের ইনিংস। স্বাগতিকদের হয়ে দিনেশ চান্দিমাল করেন সর্বোচ্চ ৫৯ রান। শেষে থিসারা পেরেরা ৩৫ বলে ৫৫ রান করে ব্যবধান কিছুটা কমান।

জবাবে ব্যাট করতে নেমে লঙ্কানদের ইনিংসে বল হাতে আঘাতের শুরু করেন চোট কাটিয়ে প্রথম ম্যাচ খেলতে নামা অধিনায়ক

মাশরাফি। ইনিংসের তৃতীয় বলেই দানুশকা গুনাথিলাকাকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন ম্যাশ। ০ রানেই লঙ্কানদের প্রথম উইকেটের পতন ঘটে। ৬ষ্ঠ ওভারের শেষ বলে সাফল্য পান মিরাজ। তার বলে বদলি ফিল্ডার শুভাগত হোমের তালুবন্দী হন কুশল মেন্ডিস (৪)। এটি অভিষিক্ত মিরাজের প্রথম ওয়ানডে উইকেট। মিরাজের পর আক্রমণে এসেই ওভারের শেষ বলে লঙ্কান দলপতি উপুল থারাঙ্গাকে (১৯) মাশরাফির ক্যাচে পরিণত করেন স্পিডস্টার তাসকিন।

দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া শ্রীলঙ্কাকে পথ দেখাচ্ছিল দিনেশ চান্দিমাল এবং অ্যাশলে গুনারত্নের ৫৬ রানের জুটি। শেষ পর্যন্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গুনারত্নেকে ফিরিয়ে এই জুটি ভাঙেন। ৬২ বলে ক্যরিয়ারের ২১তম হাফ সেঞ্চুরি পূরণ করেন চান্দিমাল। ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠা লঙ্কান উইকেটকিপার ব্যাটসম্যানকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন মিরাজ। তার বলে উইকেটের পেছনে সৌম্য সরকারের দারুণ ক্যাচে পরিণত হন ৭০ বলে ৬ বাউন্ডারিতে ৫৯ রান করা চান্দিমাল।

চান্দিমালের বিদায়ের পর হাত খুলে মারতে শুরু করেছিলেন মিলিন্দা শ্রীবর্ধনা। তাকে ব্যাক্তিগত ২২ রানে শুভাগত হোমের ক্যাচে পরিণত করে প্রথম শিকার ধরেন কাটার মাস্টার মুস্তাফিজ। আউট হওয়ার আগের বলে বিশাল এক ছক্কা হাঁকান তিনি। এরপর পাথিরানাকে (৩১) মাহমুদ উল্লাহর ক্যাচে পরিণত করে দ্বিতীয় শিকার করেন মাশরাফি।

বাংলাদেশ দলের পক্ষে ৩টি উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। দুইটি করে উইকেট নিয়েছেন মাশরাফি এবং মিরাজ। এছাড়াও সাকিব এক, তাসকিন একটি উইকেট লাভ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত