আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

প্রধানমন্ত্রী গ্রামকে শহরে রূপান্তরের কাজে হাত দিয়েছেন: প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী গ্রামকে শহরে রূপান্তরের কাজে হাত দিয়েছেন: প্রতিমন্ত্রী

গ্রামকে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র তৈরিতে প্রধানমন্ত্রী কাজ করছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ।

রোববার (১০ মার্চ) সিলেটে বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (বিআরডিটিআই) উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও সমমান কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল ওয়াদুদ বলেন, প্রধানমন্ত্রী চান মানুষ খাদ্যের অভাবে যেন অনাহারে না থাকেন। সেজন্য তিনি গ্রামকে শহরে রূপান্তরের কাজে হাত দিয়েছেন। প্রধানমন্ত্রী গ্রামকে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র তৈরিতে নিয়োজিত আছেন। বঙ্গবন্ধুর আদর্শিক চেতনার আলোকে গণমানুষের সুখ-সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করছেন।

প্রতিমন্ত্রী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় মালিকানাকে রাষ্ট্রের দ্বিতীয় মালিকানা খাত হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধুর উন্নয়ন-ভাবনায় ছিল সমবায়ের উজ্জ্বল উপস্থিতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্রাজ্যবাদী ও মুক্তবাজার অর্থনীতির যুগে প্রশিক্ষণ দিয়ে দক্ষ কারিগর গড়ে তোলার মাধ্যমে সমবায় ভিত্তিক বাংলাদেশ গঠনের চেষ্টা করে যাচ্ছেন।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (গ্রেড-১) আ. গাফ্ফার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী মনোয়ারা বেগম, বিআরডিটিআই’র পরিচালক বকুল চন্দ্র রায়, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপপরিচালক (বাজারজাতকরণ) মো. বেলাল হোসেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত