আপডেট :

        কুয়েতে ৬ মার্কিন সেনার মৃ ত্যু, নিরাপত্তার ঘাটতি নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে গুরুতর অভিযো

        যুক্তরাষ্ট্রজুড়ে মঙ্গলবার বাজবে জরুরি সতর্কবার্তা, আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রশাসনের

        পৃথিবী থেকে এক আলোকদিন দূরে পৌঁছাচ্ছে ভয়েজার-১, মহাকাশ গবেষণায় নতুন রেকর্ড

        বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী সেতুর পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও পাঁচটি নির্মাণের পরিকল্পনা

        একসঙ্গে বৃষ্টি, বন্যা ও তুষারপাতের আশঙ্কা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দুর্যোগের পূর্বাভাস

        চার বছরের শিশুদের গোপনে ঘুমের ওষুধ খাওয়ানোর অভিযোগ ক্যালিফোর্নিয়ার প্রি-স্কুলের বিরুদ্ধে

        ক্যালিফোর্নিয়ার ল্যান্ডফিলে গ্যাস বিস্ফোরণ, ক্ষতিগ্রস্তদের হোটেল ও এয়ার পিউরিফায়ার দেবে কর্তৃপক্ষ

        ক্যালিফোর্নিয়ার গবেষকদের অনুদান বন্ধে ট্রাম্পের চেষ্টা আটকে দিল সুপ্রিম কোর্ট

        ওজন কমাতে জিএলপি-১ ওষুধ নিয়েও বড় ভুল করছেন অনেকে, বলছে নতুন গবেষণা

        শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো ও নগ্ন ছবি আদান-প্রদান, দোষ স্বীকার শিক্ষিকার

        ম্যানহাটনের সাবওয়েতে সংঘর্ষ, ট্রানজিট কর্মীর কানের একাংশ কামড়ে ছিঁড়ে নিলেন যাত্রী

        দুবাইয়ের রেস্তোরাঁয় পরিচয়, ভালোবাসার টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে অশ্বিনী

        চাঁদে দীর্ঘমেয়াদে কাজের জন্য নভোচারী নিচ্ছে নাসা, বছরে বেতন প্রায় ১ লাখ ৬৪ হাজার ডলার

        চিকিৎসার খরচ চালাতে না পেরে ৮২ বছরের মাকে হ ত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

        ক্যালিফোর্নিয়ার চিকিৎসা শিক্ষায় পক্ষপাতবিষয়ক প্রশিক্ষণ বাধ্যতামূলক রাখল সুপ্রিম কোর্ট

        ভবনধসের পর নিখোঁজ বিড়াল উদ্ধার, শিশুর কান্নাভেজা আবেদনে মিলল সাড়া

        ইউক্রেনকে ১ হাজার ৩০০ হাসপাতালের শয্যা ও জরুরি চিকিৎসাসামগ্রী দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        গ্র্যামি ২০২৭-এ নারী শিল্পীদের দাপট, সাতটি করে মনোনয়ন পেলেন চার তারকা

        এক শিক্ষার্থী থাকায় অন্ধ শিশুদের বিশেষ প্রি-স্কুল বন্ধ করল লস এঞ্জেলেসের স্কুল জেলা

        বিলুপ্তির ঝুঁকিতে থাকা ৬২টি বিরল সাপ অবমুক্ত, ক্যালিফোর্নিয়ায় সংরক্ষণে নতুন উদ্যোগ

বৈষম্যমূলক পেনশন প্রজ্ঞাপণ প্রত্যাহারের দাবি

বৈষম্যমূলক পেনশন প্রজ্ঞাপণ প্রত্যাহারের দাবি

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (সিকৃবিশিস)

রবিবার (২৪ শে মার্চ) সিকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ছফি উল্লাহ ভুইঁয়া ও সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আল মামুন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক গত ১৩ই মার্চ ২০২৪ তারিখে একটি বৈষম্যমূলক প্রজ্ঞাপন (এস আর ও নং-৪৭-আইন/২০২৪) জারি করা হয়েছে যা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দৃষ্টিগোচর হয়েছে। এই প্রজ্ঞাপনে সকল স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তার অধীন অঙ্গ প্রতিষ্ঠানসমূহে আগামী ০১ জুলাই ২০২৪ তারিখ ও তৎপরবর্তী সময়ে নূতন যোগদানকৃত সকল চাকুরীজীবীকে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতাভুক্ত করা হয়েছে। এমন একটি প্রজ্ঞাপন জারির ফলে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দের মতো সিকৃবি শিক্ষকবৃন্দের মধ্যেও চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এ বিষয়ে সিকৃবি শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করছে।

সিকৃবি শিক্ষক সমিতি মনে করে এরূপ বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাংলাদেশের সংবিধানের মূল চেতনার সাথে সাংঘর্ষিক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা দর্শনের প্রতি চরম অবমাননা প্রদর্শনের শামিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে জাতির পিতা বিশ্ববিদ্যালয়সমূহকে স্বায়ত্তশাসন প্রদান করে শিক্ষা ও গবেষণাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন এবং শিক্ষকদের জাতি গড়ার কারিগর হিসেবে মূল্যায়ন করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বঙ্গবন্ধুর দেখানো পথে তাঁরই আদর্শের উত্তরসূরি জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সিকৃবি শিক্ষক সমিতি মনে করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে এই প্রজ্ঞাপনের মাধ্যমে একটি স্বার্থান্বেষী মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তাই অনতিবিলম্বে এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজকে প্রাপ্য সম্মান ও ভবিষ্যত সুরক্ষা প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত