আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

সিকৃবিতে পাঠ্যক্রম অভিযোজন প্রশিক্ষণ

সিকৃবিতে পাঠ্যক্রম অভিযোজন প্রশিক্ষণ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) দুই দিনব্যাপী ‘এক্রিডিটেশনের লক্ষে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের সাথে পাঠ্যক্রম অভিযোজন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৬ ও ২৭শে মার্চ (বুধবার ও বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এনিম্যাল এন্ড বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক সরকার মো. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় ও পরিচালক অধ্যাপক ড. পীযূষ কান্তি সরকারের সভাপতিত্বে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঁঞা।

প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা, সিলেট আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কাশেম এবং আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. পীযূষ কান্তি সরকার।

দুই দিনব্যাপি এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপকসহ ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। গত জুন মাস থেকে এ পর্যন্ত প্রায় ১৬০ জন শিক্ষককে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়। প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঁঞা বলেন, “বিএনকিউএফ হল একটি আন্তর্জাতিকভাবে বেঞ্চমার্ক জাতীয় উপকরণ যা দক্ষতা, জ্ঞান এবং মনোভাবের বিকাশ, শ্রেণীবিভাগ এবং স্বীকৃতির জন্য সম্মত স্তরের ধারাবাহিকতা। শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনার ক্ষেত্রে এটি একটি মৌলিক হাতিয়ার। এক্রিডিটেশন পাওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত অনুশীলনের মাধ্যমে শিক্ষকদের আরও যোগ্যতাসম্পন্ন হতে হবে। আমাদের যুগোপযোগী পাঠ্যক্রম নির্ধারণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত