আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

অ্যাম্বুলেন্স সেবায় ভোগান্তি

অ্যাম্বুলেন্স সেবায় ভোগান্তি

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। বিধিবহির্ভূতভাবে অর্থ দাবির অভিযোগ উঠেছে অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে।

জানা যায়, উপজেলায় স্বাস্থ্যসেবা পেতে এসে নানা জটিলতা ও যথাযথ চিকিৎসকের অভাবে প্রায়ই রোগীকে রেফার হয়ে যেতে হয় হবিগঞ্জ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বা সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে। কিন্তু তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সেবা পেতে রীতিমতো ভোগান্তির মুখে পড়তে হয় রোগীদের। অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে অভিযোগ তিনি রোগী ও রোগীর স্বজনদেরর কাছ থেকে নিয়মের বাইরে অর্থ আদায় করেন। সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ নাহলে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে চান না চালক তাজুল ইসলাম।

ফলে অনেক সময় হবিগঞ্জ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে মুমূর্ষু রোগী ও স্বজনকে গুণতে হয় অতিরিক্ত টাকা। সরকারি ও প্রাইভেট অ্যাম্বুলেন্সের চালক ও দালাল চক্রের সমন্বয়ে এ দুর্নীতি পরিচালিত হচ্ছে দাবি ভুক্তভোগীদের। এতে সময় মতো উন্নত চিকিৎসা না পাওয়ায় মৃত্যুর ঘটনাও ঘটছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোজাম্মেল হোসেন বলেন, সরকারি অ্যাম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি সত্য হলে চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলীমা রায়হানা বলেন, বিষয়টি তাঁর জানা নেই। অ্যাম্বুলেন্স চালকের অনিয়ম সম্পর্কে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত