আপডেট :

        প্রথম মুসলিম সিনেটর থেকে কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, নির্বাচনে ইতিহাস গড়লেন যারা

        নিউইয়র্কে নির্মাণকাজে আশ্রয়চ্যুত সাত পেঁচা মিলল কাছের আরেক জলাধারে

        তিন বিমান সংস্থার ৬ লাখ ডলার জা লি য়া তি, সাবেক কর্মীর ১৬ মাস কা রা দ ণ্ড

        ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল আসনে শক্ত অবস্থানে আফগান-আমেরিকান আয়েশা ওয়াহাব

        আবাসন সংকট মোকাবিলায় ক্যালিফোর্নিয়ায় প্রস্তাব ৩৭ পাস, ১-এর ভোট গণনা চলছে

        ভোটের সময় পরিচয়পত্র দেখানোর প্রস্তাব প্রত্যাখ্যান ক্যালিফোর্নিয়ার ভোটারদের, পাস হয়নি প্রস্তাব ৩৯

        কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, নির্বাচনে গড়ল একাধিক নতুন ইতিহাস

        লস এঞ্জেলেসে মেয়র নির্বাচন ঘিরে হাড্ডাহাড্ডি লড়াই, স্থানীয় বিভিন্ন পদেও ভোটের ফল

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত জাভিয়ের বেসেরা, দেশজুড়ে ডেমোক্র্যাটদের একের পর এক জয়

        যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে, কখন জানা যাবে নির্বাচনের ফল

        কারাগার থেকে পালিয়ে ৯ দিন পলাতক, মিসৌরিতে কাদায় আটকে ধরা পড়ল খুনি

        রিপাবলিকানদের দুর্গে ডেমোক্র্যাটদের নজিরবিহীন জয়, বদলাচ্ছে মার্কিন রাজনীতির সমীকরণ

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

স্মার্টফোনের ভাইরাস ডিলিট করার সহজ উপায়

স্মার্টফোনের ভাইরাস ডিলিট করার সহজ উপায়

স্মার্টফোনে ভাইরাস আক্রান্ত হলে ফোন স্লো হয়ে যায়। এছাড়াও ভাইরাস আপনার ফোনের পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে। তাই, স্মার্টফোনে আদৌ ভাইরাসের উপস্থিতি রয়েছে কী না, তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি। জেনে নিন ফোনের ভাইরাস শনাক্ত এবং ডিলিট করার উপায়।

আপনার ফোনের ভাইরাস খুঁজে পাবেন কীভাবে?

* ফোন ব্যবহার না করেও যদি তা গরম হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার ফোন কেউ হাইজ্যাক করেছে। আর আপনার ফোনের প্রসেসরের শক্তি অন্য কোনও কারণে ব্যবহৃত হচ্ছে।

* দ্রুত ডেটা শেষ হলেও বুঝবেন আপনার ফোনে ভাইরাস অথবা ম্যালওয়্যার প্রবেশ করেছে। দ্রুত ডেটা শেষ হলে হু হু করে আপনার ফোনের ব্যাটারিও শেষ হয়ে যাবে। এর ফলে নিশ্চিত হয়ে যেতে হবে, আপনার ফোনে ভাইরাস প্রবেশ করেছে।

* ফোনের স্ক্রিনে ঘন ঘন বিজ্ঞাপন দেখালে বুঝতে হবে, আপনার ফোনে অ্যাডওয়্যারের প্রবেশ করেছে। এই ধরনের ম্যালওয়্যার শুধু আপনার ফোনে বিজ্ঞাপনই দেখায় না। পাশাপাশি, ফোন থেকে আপনার ব্যক্তিগত তথ্যও হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।

* আপনার ফোনে সেভ থাকা কনট্যাক্টে স্প্যাম মেসেজ যাচ্ছে, তাও আবার আপনারই নম্বর থেকে। এদিকে আপনি কিন্তু কিছুই জানেন না। এই রকম পরিস্থিতির সম্মুখীন হলে বুঝবেন, আপনার ফোনে ভাইরাস অ্যাটাক হয়েছে। এই মেসেজ যাঁদের ফোনে যাবে, সেই ফোনগুলিতেও ভাইরাস অ্যাটাকের সম্ভাবনা রয়েছে।

ফোন থেকে ম্যালিশিয়াস অ্যাপস খুঁজে ডিলিট করবেন কী ভাবে?

* ফোনে এমন কোনও অ্যাপ দেখতে পাচ্ছেন যা আপনি ডাউনলোড করেননি অথচ ফোনে এসে হাজির হয়েছে। সেই অ্যাপ ম্যালওয়্যার হওয়ার সম্ভাবনা থাকে।

* কোন অ্যাপ বেশি ডেটা খরচ করছে, তা ভালো করে খতিয়ে দেখে নিন। অচেনা অ্যাপ ফোনের ডেটা ব্যবহার করলে সেটি যত দ্রুত সম্ভব ডিলিট করুন।

* ফোনের সব অ্যাপ এক এক করে দেখুন। যে সব অ্যাপে খারাপ রিভিউ রয়েছে. সেই সব অ্যাপ ফোন থেকে ডিলিট করে দিন।

ভাইরাসের হাত থেকে বাঁচবেন কীভাবে?

বেশিরভাগ সময় ফোনে ভাইরাস ঢুকে পড়ার জন্য গ্রাহকই দায়ী থাকেন। সুরক্ষিত থাকার উপায়গুলি জেনে নিন।

* কখনও অজানা ওয়েবসাইট থেকে এপিকে ডাউনলোড করে ইনস্টল করবেন না। শুধুমাত্র গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করুন। যদিও, এই দুই অফিসিয়াল স্টোরেও অনেক সময় ম্যালিশিয়াস অ্যাপ দেখা যায়। তাই, স্টোর থেকে ডাউনলোড করার আগে সব সময় রিভিউ দেখে নিন।

* যে কোনও অ্যাপ ব্যবহার করার আগে ফোনের বিভিন্ন পার্মিশন চাইবে। এই পার্মিশন দেওয়ার সময় সতর্ক থাকুন। কোনও অ্যাপ সন্দেহজনক পার্মিশন চাইলে সেই অ্যাপ দ্রুত ফোন থেকে ডিলিট করুন।

* কম্পিউটারের মতোই মোবাইলেরও চাই অ্যান্টি ভাইরাস সফটওয়্যার। তাই, ফোনে একটি বিশ্বাসযোগ্য অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার ইনস্টল করুন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আইটি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত