আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মঙ্গলে শেষ হলো নাসার হেলিকপ্টার অভিযান

মঙ্গলে শেষ হলো নাসার হেলিকপ্টার অভিযান

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জন্য ‘ইনজেনুইটি মার্স হেলিকপ্টার’ একটি বড় সাফল্য। পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে ওড়া প্রথম হেলিকপ্টার এটি। রক্তিম গ্রহ মঙ্গলে তিন বছর ধরে অভিযান চালিয়েছে এটি। গতকাল বৃহস্পতিবার নাসা জানিয়েছে, সম্প্রতি হেলিকপ্টারটির পাখা ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি আর কাজ করছে না।

ইনজেনুইটির আকার একটি টিস্যুর বাক্সের মতো। ওজন মোটামুটি দুই কেজি। হেলিকপ্টারটি মঙ্গলে পাঠানো হয়েছিল নাসার ‘পারসিভারেন্স’ রোভারের সঙ্গে। সেখানে সেটি প্রথম আকাশে উড়েছিল ২০২১ সালের ১৯ এপ্রিল। নাসার প্রাথমিক উদ্দেশ্য ছিল, হেলিকপ্টারটি মঙ্গলে পাঁচবার ওড়ানো। এর মাধ্যমে প্রমাণ করা—গ্রহটির কম ঘনত্বের বায়ুমণ্ডলেও আকাশযান চলাচল করতে সক্ষম। তবে শেষ পর্যন্ত সফলভাবে ইনজেনুইটিকে ৭২ বার ওড়াতে পেরেছে নাসা। সব মিলিয়ে হেলিকপ্টারটি বায়ুমণ্ডলে ভেসে থেকেছে দুই ঘণ্টার বেশি।

ইনজেনুইটিকে সবশেষ আকাশে ওড়ানো হয়েছিল ১৮ জানুয়ারি। সেবার পরিকল্পনামতো ৪০ ফুট উঁচুতে উঠেছিল সেটি। ভেসে থেকেছিল সাড়ে চার সেকেন্ড। অবতরণের আগে ভূমি থেকে প্রায় তিন ফুট ওপরে হঠাৎ সেটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আবার সংযোগ স্থাপন করে দেখা যায়, হেলিকপ্টারটির ‘এক বা একাধিক’ পাখা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এর আগে সবাইকে হতবাক করে দিয়ে দীর্ঘ সময় টিকে ছিল ইনজেনুইটি। প্রাথমিকভাবে মঙ্গলের আকাশে ওড়ার পরীক্ষার জন্য পাঠানো হলেও পরে সেটি পারসিভারেন্স রোভারকে গবেষণার কাজে সহায়তা করেছিল। শত শত কোটি বছর আগে মঙ্গলে প্রাণের অস্তিত্ব ছিল কি না, তা জানার চেষ্টা করছে পারসিভারেন্স।

এক ভিডিও বার্তায় নাসার কর্মকর্তা বিল নেলসন বলেন, ‘ভবিষ্যতে সৌরজগতের গ্রহগুলোর আকাশে ওড়ার পথ তৈরি করেছে ইনজেনুইটি। এটি মঙ্গল ও অন্যান্য গ্রহে আরও নিরাপদে ও সুচারুভাবে অভিযান চালানোর সুযোগ তৈরি করছে। গত শতকের শুরুর দিকে পৃথিবীতে একই কাজ করেছিলেন রাইট ভাইয়েরা (উড়োজাহাজের আবিষ্কারক)।’

এদিকে ইনজেনুইটির পর আরেকটি হেলিকপ্টার মহাকাশে পাঠাতে যাচ্ছে নাসা। সেটির নাম দেওয়া হয়েছে ‘ড্রাগনফ্লাই’। সবকিছু ঠিকঠাক থাকতে ২০২৮ সালে পারমাণবিক শক্তিচালিত এই হেলিকপ্টারটি পাঠানো হবে শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ টাইটানে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত