আপডেট :

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

সম্প্রতি প্রযুক্তি দুনিয়ায় বেশ আলোড়ন তৈরি করেছে ইভল্যুশনারি স্কেল

সম্প্রতি প্রযুক্তি দুনিয়ায় বেশ আলোড়ন তৈরি করেছে ইভল্যুশনারি স্কেল


সম্প্রতি প্রযুক্তি দুনিয়ায় বেশ আলোড়ন তৈরি করেছে ইভল্যুশনারি স্কেল নামের একটি নতুন উদ্ভাবনী উদ্যোগ (স্টার্টআপ)। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে প্রোটিন তৈরির কাজ করতে চায় স্টার্টআপটি। তারা এ জন্য ইএসএম৩ নামের একটি এআই মডেলও তৈরি করেছে। ওষুধ আবিষ্কার ও নতুন প্রোটিন তৈরি করতে পারে এই মডেল।


এরইমধ্যে নিজেদের লক্ষ্য পূরণে চিপ নির্মাতা এনভিডিয়ার শাখা প্রতিষ্ঠান এনভেঞ্চার্স, ই-কমার্স সাইট অ্যামাজন ডটকম, ওয়েবভিত্তিক হোস্টিং সেবা গিটহাবের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ন্যাট ফ্রিডম্যানসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৪২০ কোটি ডলার সংগ্রহও করেছে স্টার্টআপটি।

ইভল্যুশনারি স্কেলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান বিজ্ঞানী আলেকজান্ডার রিভস বলেন, আমরা দীর্ঘদিন ধরে প্রোটিন তৈরির জন্য কাজ করছি। যেভাবে প্রকৌশলীরা কম্পিউটার প্রোগ্রামিং করে মেশিন ও মাইক্রোচিপ তৈরি করেন, আমরা সেভাবে প্রোটিন তৈরি করছি। প্রোটিনের নকশা তৈরি করে বিভিন্ন রোগের গোপন রহস্য জানা যাবে। ফলে নতুন প্রোটিন তৈরির মাধ্যমে বিভিন্ন রোগের ওষুধ তৈরির সুযোগ মিলবে। বর্তমানে গবেষণাগারে প্রোটিনের নকশা করা বেশ সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। মানুষের শরীরে প্রোটিন নিয়ে পরীক্ষা চালানোর পদ্ধতিও বেশ জটিল। প্রোটিনের নকশা তৈরির জন্য বিশাল একটি তথ্যভান্ডার তৈরি করেছে ইভল্যুশনারি স্কেল। এই তথ্যভান্ডারের বিভিন্ন তথ্য ব্যবহার করে ইএসএম৩ নামের এআই মডেলটি নতুন প্রোটিনের ক্রম তৈরি করবে। এআই মডেলটি অফলাইনেও ব্যবহার করা যায় বলে জানিয়েছে স্টার্টআপটি।

বিজ্ঞানী রিভস ২০১৯ সালে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার এআই রিসার্চ ল্যাব ফেয়ারে নতুন প্রোটিন তৈরির জন্য জেনারেটিভ এআই মডেল নিয়ে গবেষণা করেছেন। পরে মেটা থেকে বের হয়ে নতুন করে গবেষণা শুরু করেন তিনি। তারই নের্তৃত্বে এআই মডেলের মাধ্যমে সবুজ ফ্লুরোসেন্ট প্রোটিনের একটি নতুন রূপ তৈরি করেছে ইভল্যুশনারি স্কেল। এই প্রোটিন প্রবাল ও জেলিফিশের আলোকিত রঙের উজ্জ্বলতার জন্য ভূমিকা রেখে থাকে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত