আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্রের প্রান্তগুলো বিকৃত হয়েছে

পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্রের প্রান্তগুলো বিকৃত হয়েছে

পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্রের প্রান্তগুলো ১০০ মিটার বা তার বেশি বিকৃত হয়েছে বলে দাবি করছেন একদল বিজ্ঞানীরা। সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ন্যাচারাল জিওসাইন্সে প্রকাশিত হয়েছে এ তথ্য। গবেষণায় নেতৃত্বে ছিলেন- ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানী অধ্যাপক জন ভিডাল।  খবর বিবিসির
​​​​​​​
গবেষণায় বিজ্ঞানীরা অনুসন্ধান করেন, কেন অভ্যন্তরীণ কেন্দ্রটি পৃথিবীর ঘূর্ণনের তুলনায় ধীরে ঘুরতে শুরু করেছে ও ২০১০ সালে পুনরায় কেন গতি ফিরে পেয়েছিল এবং পৃথিবীর কেন্দ্র কীভাবে কাজ করে- তা বুঝতে অনুসন্ধান করেন। 


এ বিষয়ে বিজ্ঞানীরা জানান, পৃথিবীর সবচেয়ে গভীর অংশ পৃথিবীর কেন্দ্রস্থল। এটি একটি সলিড কোর, যা পুরো পৃথিবীর কেন্দ্রের নিকটবর্তী অবস্থিত। এর চারপাশে রয়েছে তরল বহির্ভাগের কেন্দ্র এবং অভ্যন্তরীণ কেন্দ্রটি তরল বহির্ভাগের কেন্দ্রের তুলনায় আলাদাভাবে ঘুরে। এই ঘূর্ণনটি পৃথিবীর পৃষ্ঠের (উপরিতল) তুলনায় একদম আলাদা গতিতে ঘটে। 

তারা আরও জানান, এটি যদি থেমে যায়, তাহলে পৃথিবী মঙ্গলগ্রহের মতো নিষ্প্রাণ হয়ে পড়বে। অভ্যন্তরীণ ও বাহ্যিক কেন্দ্রের সংযোগস্থলে এই পরিবর্তন ঘটছে বলে ধারণা করছে বিজ্ঞানীরা। তারা এই পরিবর্তনের প্রমাণ পেয়েছেন ১৯৯১ থেকে ২০২৩ সালের মধ্যে একই স্থানে বারবার হওয়া ভূমিকম্পের তরঙ্গ বিশ্লেষণ করে। 


এ বিষয়ে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক হ্রভোজে টকালসিক জানান, এই আবিষ্কার অভ্যন্তরীণ কেন্দ্রের ঘনত্ব সম্পর্কে আরও নিখুঁত ধারণা দিতে পারে। অভ্যন্তরীণ কেন্দ্রের এই পরিবর্তন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে ধারনা করছেন অনেক সতর্কতা বিজ্ঞানীরা।  

অধ্যাপক ভিডাল বলেন, ‘গত কয়েক দশকে চৌম্বক ক্ষেত্রে আকস্মিক পরিবর্তন দেখা গেছে। এটি অভ্যন্তরীণ কেন্দ্রের পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত কি না আমরা জানতে চাই।’

তবে তিনি সতর্ক করে বলেন, এখনই এই গবেষণার ফলাফল অতিরঞ্জিত করা উচিত নয়। কারণ এখনো অনেক অনিশ্চয়তা রয়েছে। তিনি আরও বলেন, এই পরিবর্তনগুলো সঠিকভাবে ব্যাখ্যা করছে কি না শতভাগ নিশ্চিত করেনি বিজ্ঞানীরা। তবে তিনি মনে করেন, এই গবেষণা ভবিষ্যতে পৃথিবীর অভ্যন্তরীণ গতিবিদ্যা ও চৌম্বকক্ষেত্র সম্পর্কে আরও গভীর বোঝাপড়ার পথ স্পষ্ট করবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত