আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মোবাইল ইন্টারনেটের প্রতি আগ্রহ হারাচ্ছে গ্রাহক

মোবাইল ইন্টারনেটের প্রতি আগ্রহ হারাচ্ছে গ্রাহক

দেশজুড়ে চলছে কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট স্টারলিংক উন্মাদনা। এর মধ্যে কমতে শুরু করেছে মোবাইল ইন্টারনেট গ্রাহক। ব্রডব্যান্ডে বাড়লেও ধারাবাহিকভাবে কমছে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা। এক ব্যক্তি বা একটি ফোনে একাধিক সিম ব্যবহার করার পরও কমছে মোবাইল সিমের সংযোগ সংখ্যাও। 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্য মতে, গত জানুয়ারি পর্যন্ত আগের সাত মাসে ৯৪ লাখের মতো ইন্টারনেটের গ্রাহক এবং ১ কোটি ৩২ লাখ মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারী কমেছে। 

বিটিআরসি প্রকাশিত গত ৬ মার্চ মুঠোফোন ও ইন্টারনেট গ্রাহকের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, গত জুন মাসে মুঠোফোনের প্রাহক ছিল ১৯ কোটি ৬০ লাখ। কিন্তু চলতি 
বছরের জানুয়ারিতে তা কমে দাঁড়ায় ১৮ কোটি ৬৬ লাখে। ওই সময় ইন্টারনেট গ্রাহক ছিল প্রায় ১২ কোটি ৯২ লাখ। 

বিটিআরসির তথ্য অনুযায়ী, সর্বশেষ ৯০ দিনের মধ্যে কেউ একবার ব্যবহার করলেই তাকে মুঠোফোন গ্রাহক হিসেবে ধরা হয়। সেই হিসাবেও চলতি বছরের জানুয়ারিতে মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমে দাঁড়িয়েছে ১১ কোটি ৬০ লাখে। 

মোবাইল ও ব্রডব্যান্ড মিলিয়ে দেশে এখন ইন্টারনেটের মোট গ্রাহক ১৩ কোটির মতো, যা গত জুনে ছিল প্রায় ১৪ কোটি ২২ লাখ। এই সময় ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক কিছু বেড়ে হয়েছে ১ কোটি ৪০ লাখের মতো। দেশজুড়ে বিস্তৃত সাড়ে তিন হাজারের মতো আইএসপি এই সেবা দিয়ে যাচ্ছে। অপরদিকে বহু জাতি তিনটি মোবাইল অপারেটর এবং 
রাষ্ট্রীয় একটি অপারেটর মোবাইল সেবা দিচ্ছে। 

দেশের প্রাচীনতম অপারেটর গ্রামীণফোনের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সক্রিয় ডেটা ব্যবহারকারী ছিল ৪ কোটি ৯৩ লাখ। যা চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কমে হয় ৪ কোটি ৮০ লাখ। 

গ্রামীণফোনের আর্থিক প্রতিবেদন অনুযায়ী তাদের গ্রাহকেরা ব্যয় কমিয়েছেন গড়ে ১৩ টাকা। ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে গ্রাহকের মাসিক ব্যয় ছিল গড়ে ১৬১ টাকা। যা ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে হয়েছে ১৪৮ টাকা। রবির গ্রাহক প্রতি রাজস্ব ১৪৭ টাকা থেকে কমে ১৪২ টাকা হয়েছে। 

রবির আর্থিক প্রতিবেদনে বলা হয়, গত বছরের চতুর্থ প্রান্তিকে ফোরজি ডেটা ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩ কোটি ৬৩ লাখ, যা দ্বিতীয় প্রান্তিকে ছিল ৩ কোটি ৭৬ লাখ। অপর অপারেটর বাংলালিংকের ২০২৩ অর্থবছরে বার্ষিক আয় আগের বছরের তুলনায় ১৪.৪ শতাংশ বেড়ে ৬ হাজার ১৫০ কোটি টাকায় দাঁড়িয়েছিল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত