আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

আর ফেলনা নয় ল্যাপটপের বাতিল ব্যাটারি

আর ফেলনা নয় ল্যাপটপের বাতিল ব্যাটারি

অনেক দিন ধরে ল্যাপটপে ব্যাটারি ব্যবহার হয়েছে। সেটি আর ল্যাপটপে কাজ করছে না। ফেলে দেয়ার চিন্তা ভাবনা করছেন? না তার আর প্রয়োজন নেই।

কারণ এবার বাতিল ল্যাপটপের ব্যাটারি আর বাতিল হবে না। সেই ব্যাটারি এখন আপনাকে আলো দেবে। কারণ আলোর জোগান দেওয়ার উপযোগী যথেষ্ট পরিমাণ শক্তি অবশিষ্ট রয়ে যায় পরিত্যক্ত ব্যাটারিতে। এমন তথ্যই জানাচ্ছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান আইবিএমের এক গবেষণা।

গবেষকেরা জানান, পরিত্যক্ত প্রতিটি ব্যাটারিতে যে পরিমাণ শক্তি অবশিষ্ট থাকে, তা ব্যবহার করে একটি এলইডি বাতি দিনে অন্তত চার ঘণ্টা করে এক বছর পর্যন্ত জ্বালানো যায়। ল্যাপটপের ফেলে দেওয়া ব্যাটারির ৭০ শতাংশই এ ধরনের এলইডি বাতি জ্বালানোর কাজে ব্যবহার করার সুযোগ রয়েছে।

আর এতে খরচও পড়বে প্রচলিত বাতির চেয়ে অনেক কম। পাশাপাশি বৈদ্যুতিক যন্ত্রপাতির বর্জ্য অপসারণ নিয়ে যে সমস্যা রয়েছে, তার সমাধানও হবে।

এ প্রক্রিয়াটি পরীক্ষামূলকভাবে ভারতের বেঙ্গালুরু শহরে প্রয়োগ করা হয়েছে। ভ্রাম্যমাণ লোকজন বিশেষ করে রাস্তার ফেরিওয়ালাদের কাছে এ ধরনের বাতি জনপ্রিয়তা পাবে বলে আশা করা হচ্ছে।

আইবিএমের অধীনে ভারতীয় একদল গবেষক ওই সাশ্রয়ী এলইডি বাতির কার্যকারিতা নিয়ে গবেষণা চালান। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিশেষজ্ঞরা ক্যালিফোর্নিয়ার সান হোসে শহরে অনুষ্ঠেয় এক সম্মেলনে আলোচনা করবেন।

আইবিএমের দলটি ল্যাপটপের পুরোনো লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে এলইডি আলো জ্বালানোর যন্ত্রটির নাম দিয়েছেন ইয়োরজার। এটি বাতির মতো স্বল্প ক্ষমতার ডিসি যন্ত্র চালাতে পারে। ল্যাপটপ ব্যাটারিচালিত বিদ্যুৎ প্রদান সম্ভব হলে বিপুল সংখ্যক ঘরে আলো প্রদান সম্ভব হবে।

বিশেষ করে দরিদ্র লোকদের ঘরে আলো জ্বলবে। কারণ সৌরবিদ্যুৎ ব্যবহার বেশ ব্যয়বহুল এবং কৌশলগত কারণে কখনো কখনো অসুবিধাজনক।

এক একটি ইয়োরজার কমপক্ষে এক বছর ব্যবহার করে আলো পাওয়া যাবে।

প্রাথমিকভাবে যন্ত্রটি ভারতে উৎপাদন করা হবে এবং প্রতিটি যন্ত্রের দাম পড়বে মাত্র ৬০০ ভারতীয় রুপি।

তবে কবে নাগাদ এ যন্ত্রটি বাংলাদেশে উৎপাদন করা হবে এবং ব্যবহার শুরু হবে তা বলা যাচ্ছে না। তবে আশা করা যাচ্ছে খুব শিগগিরই আইবিএমের উদ্যোগে ইয়োরজার প্রযুক্তি বাংলাদেশে চালু হবে। সেই অপেক্ষায় দেশবাসী।

গবেষকেরা বলেন, জ্বালানির সংকট দূর করার পাশাপাশি বৈদ্যুতিক যন্ত্রপাতির আবর্জনার সদ্ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইয়োরজার।

পরীক্ষামূলক ব্যবহারে বাতিটির ব্যাপারে ইতিবাচক ফল পাওয়া গেছে। যন্ত্রটির উন্নয়নের জন্য যে পরামর্শ দেওয়া হয়েছে, তার মধ্যে ইঁদুরে কাটতে পারে না—এমন তার ব্যবহার করার ব্যাপারটি গুরুত্বপূর্ণ।

আইবিএমের উদ্যোগে ইয়োরজার প্রযুক্তি ব্যবহারের বিষয়টিকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান কম্পিউটার এইড।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কিথ সনেট বলেন, ফেলে দেওয়া যন্ত্রপাতি প্রক্রিয়াজাত করে পুনর্ব্যবহার করার চেয়ে সরাসরি পুনর্ব্যবহারের ব্যাপারটা চমৎকার। তবে পরিবেশের যাতে ক্ষতি না হয়, সে ব্যাপারে খেয়াল রাখা জরুরি।

শেয়ার করুন

পাঠকের মতামত