আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

যুক্তরাষ্ট্রে ‘সাহসী নারী’র পুরষ্কার পেলেন বাংলাদেশি মেয়ে

যুক্তরাষ্ট্রে ‘সাহসী নারী’র পুরষ্কার পেলেন বাংলাদেশি মেয়ে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট থমাস এ. শ্যাননের হাত থেকে পুরস্কার নিলেন বাংলাদেশের ‘কন্যা সাহসিকা’ শারমিন আক্তার।

বুধবার (২৯ মার্চ) বেলা ১১টায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শারমিনের হাতে ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ (আইডব্লিউওসি) অ্যাওয়ার্ড’ শীর্ষক এ পুরস্কার তুলে দেওয়া হয়।

বিশ্বের বিভিন্ন দেশের ১৩ জন নারীকে এবার সাহসিকতা পুরস্কার দেওয়া হয়েছে। শারমিনকে এ সম্মানজনক পুরস্কার দেওয়া হয়েছে বাল্যবিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশেষ ভূমিকা রাখার জন্য।

২০০৭ সাল থেকে প্রতিবছর বিশ্বের নারীদের অসাধারণ সাহসিকতা ও নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার দেওয়া হয়ে থাকে। এ পর্যন্ত বিশ্বের ৬০টি দেশ থেকে শতাধিক নারী পেয়েছেন এ পুরস্কার।

অনুষ্ঠানে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেন, এই সাহসী নারীদের সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকতে পারা আমার জন্য খুব সম্মানের। আমি বিশ্বাস করি বিশ্বকে পরিবর্তন ও উন্নয়নের পথে প্রত্যেক পুরস্কারগ্রহীতা অসম্ভব সব বাধা অতিক্রম করেছেন। সমন্বিত ও ব্যক্তিগত সাহসিকতার মাধ্যমে আমাদের বিশ্বকে নিরাপদ রাখতে নারী হিসেবে আমাদের অবশ্যই একসঙ্গে দাঁড়ানো অব্যাহত রাখা উচিৎ।

যেখানে নারীরা পিছিয়ে থাকে, সেখানে পুরো বিশ্বই পিছিয়ে থাকে উল্লেখ করে ফার্স্ট লেডি বলেন, আমাদেরকে নারীর ক্ষমতায়ন এবং জাতি ও নৃ-গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের সম্মানের জন্য কাজ অব্যাহত রাখতে হবে, সব সময় মনে রাখতে হবে যে আমরা একসঙ্গে একটিই জাতি – মানব জাতি – এবং আমাদের প্রত্যেকেরই বিশ্বের কাছে তুলে ধরার মতো স্বকীয় প্রতিভা ও সহজাত গুণ রেয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত