আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ইতালীতে অবৈধ মানব পাচারের অভিযোগে ৬ বাংলাদেশী গ্রেফতার

ইতালীতে অবৈধ মানব পাচারের অভিযোগে ৬ বাংলাদেশী গ্রেফতার

বাংলাদেশ ইন ইতালী:২৬ সেপ্টেম্বর ২০১৮ ইতালীর সাভোনা শহরের আলিসসেওে এলাকা থেকে ইতালী সরকারের গোয়েন্দা পুলিশ দীর্ঘদিন ধরে অনুসরনের মাধ্যমে এই অপকর্মকারী গ্রুপকে সনাক্ত করে।
এই সন্ত্রাসী গ্রুপের প্রধান রেজা করিম (৩৪ বছর) এবং তার সহযোগীরা হলো সজীব মিয়া (২৩ বছর), হাসান মেহেদী (২৪ বছর), অসীম মাতব্বর (২৫ বছর) এবং সাইদুল মাতব্বর (২৩ বছর) এক প্রেস কনফারেন্সে পুলিশের (ক্যারাবিনিয়ারী) তথ্য অনুযায়ী দলনেতা করিম ৬০০০ ইউরোর বিনিময়ে অসংখ্য বাংলাদেশীকে প্রলোভন দেখিয়ে সরাসরি বাংলাদেশ থেকে ভারত-দুবাই-সুদান হয়ে লিবিয়ার সাগড় পথে ইতালীতে পাঠানো হতো।
তাদের ইতালীতে মানবেতর কাজে বাধ্য করা হতো এবং নিম্নমানের কাজে বাধ্যকরে ভয় দেখাতো এবং নানাভাবে অত্যাচার করতো এই অপকর্মকারী গ্রুপের সদস্যরা। সবশেষে ২৪ সেপ্টেম্বর সোমবার একসাথে পুরো গ্রুপকে গ্রেফতার করা হয়।
সংবাদটি প্রকাশের পর ইতালীর স্বরাষ্ট্রমনন্ত্রী সালভিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে আসন্ন কঠোর ইমিগ্রেশন আইন এবং সাথে সাথে মানবিক সৌজর্ন বাতিলের এই কারনকে আবারও তুলে ধরেন। তিনি বাংলাদেশী মানাবপাচার অপরাধীদের গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেন।

এখন এই চক্রের সাথে জড়িত আরো অনেক বাংলাদেশীকে ইতালীব্যাপী পুলিশ প্রশাসন গ্রেফতারের প্রচেষ্টা চালাচ্ছে। রবিবার সকালেই একজনকে সরাসরি দেশে ফেরতও পাঠানো হয়েছে।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত