আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নিজেদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানালো টাইম টেলিভিশন

নিজেদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানালো টাইম টেলিভিশন

নিজেদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে টাইম টেলিভিশন। গণামাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি সম্প্রতি একটি চিহ্নিত মহল সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার সাম্প্রতিক বই বিতর্কে টাইম টেলিভিশন ও এর প্রধান আবু তাহেরকে জড়িয়ে বিভিন্ন ধরনের অহেতুক ভূয়া ভিত্তিহীন খবর প্রকাশ করছে। একটি হোমমেইড নাম পরিচয়হীন ভিডিওতে বিভিন্নজনের সাথে জড়িত করা হয়েছে টাইম টেলিভিশনের নাম।

আমরা মিথ্যা,ভিত্তিহীন এধরনের চক্রান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। টাইম টেলিভিশন দ্যার্থহীনভাবে বলতে চায় যে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের পৃষ্টপোষকতা বা সমর্থন আমাদের মিশন বা ভিশন নয়।

একান্তই সংবাদ মাধ্যম হিসেবে খবর পরিবেশন করাই হচ্ছে আমাদের কাজ। বাংলাদেশের কোন রাজনৈতিক দল বা গোষ্টির সুবিধভোগিও নই আমরা। ষড়যন্ত্র করা কোন সংবাদ মাধ্যমের কাজ নয়। অতি সম্প্রতি একটি মহল টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকার জনপ্রিয়তায় ইর্শ্বান্নিত হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে মেতে উঠেছে।

আমরা পরিস্কারভাবে বলতে চাই যে, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যুক্তরাষ্ট্রে আসার পর ঘটনার পেছনের ঘটনা জানার জন্য একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম হিসেবে আমরা একাধিকবার তার সাথে যোগাযোগ করেছি তার একটি সাক্ষাতকারের জন্য।

এক্ষেত্রে এস কে সিনহা বার বার বলেছেন তিনি বই লেখার কাজে ব্যস্ত। লেখা শেষ হওয়ার পরই সাক্ষাতকারের বিষয়টি চিন্তা করবেন তিনি।

বইটি শেষ হওয়ার পর এস কে সিনহা বিবিসিকে সাক্ষাতকার দিয়েছেন প্রথম। এই অবস্থায় তার সাথে আবারো যোগাযোগ করা হলে তিনি তার নিউজার্সীর বাসায় টাইম টেলিভিশনকে সাক্ষাতকার দিতে রাজী হন। যে সাক্ষতকারটি অত্যন্ত পেশাদারিত্বের সাথে লক্ষ লক্ষ দর্শকদের সামনে পরিবেশন করেছে টাইম টেলিভিশন।

 একটি গনমাধ্যম হিসেবে দর্শক শ্রোতাদের প্রতি দায়বদ্ধতা থেকেই এই সাক্ষাতকারটি প্রচার করা হয়েছে।  এর বেনিফিশিয়ারী কে এটা আমাদের বিবেচ্য বিষয় নয়।

একটি মিডিয়া প্রতিষ্ঠান হিসেবে আমাদের দায়বদ্ধতা হচ্ছে পাঠক বা দর্শকদের কাছে। কোন রাজনৈতিক দল বা গোষ্ঠির স্বার্থে কোন খবর বা অনুষ্ঠান প্রচার আমাদের নীতিমালা পরিপন্থী।

বাংলাদেশে যুদ্ধাপরাধ বিষয়ে বিচারপতি এস কে সিনহা তার মতামত স্পষ্টভাবেই তুলে ধরেছেন টাইম টেলিভিশনে প্রচারিত সাক্ষাতকারে। যেখানে তিনি যুদ্ধাপরাধের বিচারে কোর্টের সিদ্ধান্তকে সমর্থন করে এটাকে স্বচ্ছ বলে মন্তব্য করেছেন। 

আমরা আবারো বলতে চাই একটি মিডিয়া হিসেবে দর্শক শ্রোতা পাঠকদের চাহিদা ও সাংবাদিকতার নীতিমালাকেই মেনে চলবে টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা।

এক্ষেত্রে কারো কুমন্ত্রনা বা অপ্রপ্রচার কোনভাবেই আমাদের নীতিমালা থেকে বিচ্যুত করতে পারবে না।

যুক্তরাষ্ট্র হচ্ছে আইনের দেশ। এখানে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে এদেশের সংবিধান। তবে তথ্য প্রমান ছাড়া কেউ যদি টাইম টেলিভিশন, বাংলা পত্রিকা বা এর কোন কর্মকর্তাকে নিয়ে মিথ্যা,অহেতুক ও বিভ্রান্তিকর খবর বা বিবৃতি প্রকাশ করেন তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনের আশ্রয় নেবে বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন।


শেয়ার করুন

পাঠকের মতামত