আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

জোটের শরিকদের জন্য ৬৫-৭৫ আসন রাখছে আ.লীগ

জোটের শরিকদের জন্য ৬৫-৭৫ আসন রাখছে আ.লীগ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনের মধ্যে শরিক দলগুলোকে ৬৫ থেকে ৭৫টি আসনে ছাড় দেয়ার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। তবে এটা চূড়ান্ত কিছু নয় জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জিততে পারবে, এমন প্রার্থীই কেবল মনোনয়ন পাবেন।

শনিবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

কাদের বলেন, ‘আমাদের জোটের জন্য ৬৫ থেকে ৭৫ সিট ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে।’

‘এখানেও কথা আছে, এটা কোন বাইন্ডিং (বাধ্যবাধকতা) বিষয় না’- এমন মন্তব্য করে আরও বলেন, ‘ভালো প্রার্থী হলে আমরা একসেপ্ট করব। উইনেবল প্রার্থীকে আমরা মনোনয়ন দেব।’

‘এলায়েন্সের (জোট) যেকোনো দলেরই হোক আমরা তাদের একসেপ্ট করব, প্রার্থী উইনেবল (জয়ের মতো) হলে আমরা মনোনয়ন দেব।’

আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বরের শেষে-নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। আর এই নির্বাচন ২০১৪ সালের মতো হয় নাকি বিএনপি-জামায়াত জোটের অংশগ্রহণের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়-এ নিয়ে নানা প্রশ্ন আছে।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা সরাসরি জানাচ্ছেন, বিএনপি ভোটে এলে ২০০৮ সালের মতোই আবার মহাজোট হবে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এক হয়েই লড়াই করবে, আর বিএনপি আবার ভোট বর্জন করলে জাতীয় পার্টি আলাদা নির্বাচন করবে।

কাদের তার সংবাদ সম্মেলনে অবশ্য এই আসন ছাড়ের পরিকল্পনা জাতীয় পার্টিকে জোটে রেখে করা হয়েছে কি না, সেটা বলেননি।

নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দলের প্রস্তুতি বর্ণনা করে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘এ মাসেই আমাদের কার্যক্রম পুরোপুরি শুরু করব। জোট নিয়েও আমরা পরোক্ষভাবে আলাপ আলোচনা করেছি। যারা আমাদের এত দিনের শরিক, তাদের বিষয় নিয়ে কথা বলেছি। অনেকে আসতে চাচ্ছে। তাদের সঙ্গেও আমরা কথাবার্তা বলতে শুরু করেছি।’

‘আলোচনা চলছে, এ মাসের শেষ দিকে ফাইনাল সেপ (চূড়ান্ত রূপ) নেবে। বেশিদূর গেলে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত যেতে পারে।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত