আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

চট্টগ্রাম-৮ আসনের তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

চট্টগ্রাম-৮ আসনের তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

ছবি: এলএবাংলাটাইমস

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) চট্টগ্রাম আঞ্চলিক কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এর আগে নির্বাচনে লড়তে ছয় প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রার্থিতা বাতিল হওয়া তিন জন হলেন– ন্যাশনাল পিপলস পার্টির (ন্যাশ) কামাল পাশা, স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম চৌধুরী ও মীর মোহাম্মদ রমজান আলী।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘নিয়ম অনুযায়ী নির্বাচনি এলাকার মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংবলিত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। এ ক্ষেত্রে দুই স্বতন্ত্র প্রার্থী তা জমা দেননি। এ ছাড়া ঋণ খেলাপের অভিযোগে অপর প্রার্থী কামাল পাশার প্রার্থিতা বাতিল করা হয়। বাকি তিন জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন– আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শাহাব উদ্দিন মো. আব্দুস সামাদ।

ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল এই উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৬ এপ্রিল। আসনটিতে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৬৫২ জন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ এবং নারী দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন।

২০১৯ সালের ৭ নভেম্বর ওই আসনের সংসদ সদস্য জাসদ নেতা মইন উদ্দিন খান বাদল ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হলে ২০২০ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মোছলেম উদ্দিন আহমদ। এরপর আবারও আসনটি শূন্য ঘোষণা করে ইসি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত