আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

দেশে মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতির স্থান থাকবে না : সেলিম

দেশে মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতির স্থান থাকবে না : সেলিম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতির স্থান থাকবে না।

শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির একাদশ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশের মানুষের ভাগ্য বদলাতে কেবল গদি নয়, গণবিরোধী,  জাতীয় স্বার্থবিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী রাজনৈতিক নীতি বদলাতে হবে। এ দেশে মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতির কোনো স্থান থাকতে পারে না। তরুণ প্রজন্ম তা অনেক আগেই বুঝিয়ে দিয়েছে। তাই এমন রাজনৈতিক পরিমণ্ডল তৈরি করতে হবে, যেখানে সরকারী দল ও বিরোধী দল উভয়ই মুক্তিযুদ্ধে স্বপক্ষের শক্তি হবে।

তিনি বলেন, গত ২৫ বছর ধরে বিএনপি ও আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে। কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। তারা সাম্রাজ্যবাদী শক্তির কাছে নতজানু হয়ে মুক্তবাজার অর্থনীতির নামে লুটপাটের ব্যবস্থা চালু রেখেছে।

এর আগে দুপুর ৩ টা ২৩ মিনিটে সিপিবির একাদশ কংগ্রেস শুরু হয়। এ কংগ্রেসে ১২ দেশের ২৬ জন প্রতিনিধি অংশ নেন। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে ৬৮৩ জন ডেলিগটস, ২০০ পর্যবেক্ষক অংশ নিয়েছেন।

সিপিবির কংগ্রেস উদ্বোধনের পর স্বাগত বক্তব্য রাখেন নারী নেত্রী লক্ষ্মী চক্রবর্তী। এরপর বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, কমরেড মনজুরুল ইসলাম খান।

সমাবেশ চলাকালে বিকেল ৪টার একটু আগে বৃষ্টি শুরু হয়। তবে কংগ্রেসের সকল কার্যক্রম তারা অব্যাহত রাখেন। এ সময় অনেক নেতা-কর্মী বৃষ্টি থেকে বাঁচতে বিভিন্নস্থানে আশ্রয় নেন। বিদেশি অতিথিদের নেওয়া হয় মূল মঞ্চের পাশে তৈরি করা তাবুতে। সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি গিয়ে শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চারদিনব্যাপী কংগ্রেসের আয়োজন করেছে। আজ শুক্রবার দুপুরে এর উদ্বোধন করা হয়। শনিবার সকালে মহানগর নাট্যমঞ্চে সংগঠনের বৈঠক অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্চে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। ২৯ ও ৩০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মহানগর নাট্যমঞ্চে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত