আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ক্ষমতা দখলের তৃতীয় বিশ্বযুদ্ধ ‌‌‌‘করোনা’!

ক্ষমতা দখলের তৃতীয় বিশ্বযুদ্ধ ‌‌‌‘করোনা’!

বিশ্ব অর্থনীতি বা ক্ষমতা দখল নিয়ে বহু বছর ধরে একটা স্নায়ূযুদ্ধ চলছিল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। যেটা পৃথিবীর সকলের কাছে ছিল ওপেন সিক্রেট। সবাই জানতেন বিশ্ববাজারে নিজেদের সেরা প্রমাণের জন্য সমাজতান্ত্রিক চীন ও পুঁজিবাদী আমেরিকার লড়াই শুরু হয় ৯০ এর দশক থেকেই। যা ২০০০ সাল থেকে প্রকট হতে থাকে। তবে সবকিছুকে এখন ছাপিয়ে বিশ্বে আলোচনার বিষয় করোনাভাইরাস। যার জন্ম হয়েছে, চীনের উহান শহরে। যে শহরেই রয়েছে ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত ভাইরাসবিদ্যার অন্যতম বড় গবেষণাগার। যেটিকে পৃথিবীর অন্যতম সেরা ভাইরাসবিদ্যার গবেষণাগার হিসেবেও ধরা হয়। তাই প্রথম থেকেই নানা ধরনের জল্পনা-কল্পনা চলতে থাকে।

নভেম্বরে চীনে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। তার আগে থেকেই কিছু বিষয় নিয়ে আলোচনা চলতে থাকে বিভিন্ন দেশের গোয়েন্দা বিভাগগুলোতে। দক্ষিণ চীন সাগরে বেশ কিছু আমেরিকান চালকবিহীন ছোট ছোট সাবমেরিন পায় জেলেরা। যেগুলো যদিও অকেজো অবস্থাতেই উদ্ধার করা হয়। কিন্তু সেই সময়ই চীন দাবি করে, সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের। যেগুলো দিয়ে হয় তারা চীনের উপর নজরদারি করছে অথবা চীন সাগরে বিশেষ কোনও প্রজেক্টে কাজ করছে। এরপর যখন করোনাভাইরাস চীনে ছড়াতে শুরু করলো তখন চাইনিজ আর্মির পক্ষ থেকে বলা হলো, সাবমেরিনগুলো মূলত ভাইরাস ছড়ানোর কাজ করেছে। তাই মাছের বাজার থেকে এই ভাইরাস ছড়িয়েছে। এছাড়াও চাইনিজ গোয়েন্দারা কিছু ভিডিও ছাড়ে যাতে দাবি করা হয়, আমেরিকার এজেন্টরা ভাইরাস কাশি দিয়ে চীনের বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে ছড়াচ্ছে।
চীনের দাবিতে ঘি ঢালতে শুরু করেন রাশিয়ান গবেষকরা। তারা দাবি করেন, ভাইরাসটি অ্যাকটিভ করা হয় নিউইয়র্কের একটা গবেষণাগারে। ফলে আলোচনা শুরু হয়ে, যুদ্ধটা শুরু করেছে আমেরিকা, চীনকে ধ্বংস করার জন্য। কিন্তু যুক্তরাষ্ট্র এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করে। দোষ চাপায় চীনের উপরই। আর ডোনাল্ড ট্রাম্প তো এটাকে ‘চীনের ভাইরাস’ বলে আখ্যা দিয়েছেন। তবে কয়েকদিনের ভেতর ঘুরে যায় দৃশ্যপট। চীন ধীরে ধীরে ঠিক হয়ে উঠলো। আর ছড়িয়ে পড়লো চীনের প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে। আর সবচেয়ে বেশি বিপর্যস্ত চীনের বড় প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র আর ইউরোপের দেশগুলো।

অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, চীন এই বায়োলজিক্যাল অস্ত্র ব্যবহার করে অর্থনৈতিক নেতৃত্বের পাশাপাশি পৃথিবীর নেতৃত্বও নিয়ে নিলো চীন। আর এর পেছনের অন্যতম চালক হচ্ছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। তাই তো অনেকেই বলছেন, কোনও গুলি না চালিয়েই তৃতীয় বিশ্বযুদ্ধটা জিতে নিলো চীন! আর তৃতীয় বিশ্বযুদ্ধের ফলে, সৈনিকের চেয়ে অনেক বেশি সম্মান বেড়ে গেল যুদ্ধের ময়দানে ডাক্তার পেশার। আর গতানুগতিক অস্ত্রের দাম কমে বেড়ে গেল স্বাস্থ্য সূরক্ষা ইকুইপমেন্টের।

এলএবাংলাটাইমস/এলআরটি/সি

শেয়ার করুন

পাঠকের মতামত