আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

যুক্তরাষ্ট্রে গৃহহীনদের দুরবস্থা

যুক্তরাষ্ট্রে গৃহহীনদের দুরবস্থা

নিয়মিত হাত ধোয়া, বাড়িতে থাকা, মানুষের ভিড় থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা ইত্যাদি সতর্কতাগুলি সম্পর্কে আমরা সকলেই জানি৷

তবে কারো থাকার জায়গাটি যদি বাড়ি না হয়ে তাঁবু হয়, যেখানে পানির ব্যবস্থা নেই, অনেকের সাথে পাশাপাশি বিছানায় ঘুমাতে হয়, দিনে মাত্র একবার গরম খাবারের ব্যবস্থা থাকে, তাদের কী হবে?

হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহহীন মানুষরা এখন এমন কঠিন পরিস্থিতিরই মুখোমুখি৷

মেট্রোপলিটন ওয়াশিংটন কাউন্সিল অফ গভর্নমেন্টের এক সমীক্ষায় প্রকাশ, ২০১৯ সালে বৃহত্তর ওয়াশিংটন ডিসির গৃহহীন মানুষের সংখ্যা ছিল ৯৭৯৪ জন ৷ তাদের মধ্যে বিপুল সংখ্যক ব্যক্তি আরো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন করোনার ভাইরাস প্রাদুর্ভাবের পরে৷

গৃহহীনদের মধ্যে অনেক বয়স্ক মানুষ রয়েছেন, তাদের মধ্যে আবার অনেকেই প্রতিবন্ধী, অনেক মানুষ একসাথে রাস্তায় বাস করেন, তাদের নেই কোনো স্যানিটেশন ব্যবস্থা৷  যাদের বয়স বেশি, দুর্বল স্বাস্থ্য, প্রতিবন্ধী, নিঃসন্দেহে তাদের করোনা ভাইরাসের ঝুঁকি অনেক বেশি৷ ন্যাশনাল অ্যালায়েন্স টু এন্ড হোমলেসনেসে তথ্যটি প্রকাশ পায়৷

ওয়াশিংটনের আইনজীবী অ্যাম্বার হার্ডিং গৃহহীনদের নানা সমস্যা সমাধানে টেলিফোনে তাদের পরামর্শ দিয়ে থাকেন৷ এখন তিনি করোনা সমস্যার মোকাবিলা নিয়ে তাদের সাথে ফোনেই আলোচনা করছেন৷

বলা বাহুল্য, অন্য সময় গৃহহীনদের আশ্রয়স্থল পাওয়ার জন্য যেমন আমলাতান্ত্রিক জটিলতার মুখোমুখি হতে হতো, এখন তা হচ্ছে না৷ জায়গা পাওয়ার আগে তাদের পরিচয়পত্র ও অন্যান্য কাগজপত্র ছাড়াও নানা বিষয় প্রমাণ করতে হতো৷ কিছুটা হলেও সুখের কথা, করোনা সংকটের সময় সেসবের প্রয়োজন হচ্ছে না৷ হার্ডিং জানালেন, এখন সবকিছু টেলিফোনে কথোপকথনের মাধ্যমেই চলছে৷

তাছাড়া ওয়াশিংটন ডিসি গৃহহীনদের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছে৷ তার মধ্যে প্রধান পদক্ষেপ হচ্ছে তাদের উচ্ছেদ রোধ করা৷এ ব্যাপারে ওয়াশিংটনের মেয়র জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা জারি করেছেন৷ এর ফলে করোনা সংকটের সময়ে কাউকে জোর করে রাস্তায় বের করে দেওয়া যাবে না৷ যদিও বিশেষজ্ঞরা বলছেন এটি যথেষ্ট নয়৷ কারণ করোনা সংকট কেটে গেলে সকলকেই আবার বাড়ি ভাড়া দিতে হবে, এমনকি  যারা সরকারের কাছ থেকে সাহায্য পায় বা জরুরি অবস্থার কারণে চাকরিও হারায়, তাদেরও কিন্তু বাড়ি ভাড়া দিতেই হবে৷ অন্যথায় বাড়ি ছাড়তে হবে৷ জানান, আইনজীবি হার্ডিং৷

নিউ ইয়র্ক সিটিতেও গৃহহীনরা করোনা ভাইরাসের শিকার হয়েছে৷ আইনজীবি হার্ডিং এ ব্যাপারেও উদ্বিগ্ন৷-ডিডাব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত