আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে ভয়াবহ কালো অধ্যায়!

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে ভয়াবহ কালো অধ্যায়!

ছবি: এলএবাংলাটাইমস

মহামারি করোনাভাইরাস শুরু থেকেই ভুগিয়েছে যুক্তরাষ্ট্রকে। মধ্য জুনে করোনার সংক্রমণ দেশটিতে কমে গেলেও শীত বাড়ার সাথে সাথে বাড়ছে সংক্রমণের তীব্রতা।


প্রায় সব স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শীতে মহামারি করোনার প্রাদুর্ভাব বাড়বে। ইতোমধ্যে তাদের সতর্কবার্তা সত্যি হচ্ছেও। শীত শুরু হতে না হতেই দশটি রাজ্যে সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। প্রায় প্রতিটি রাজ্যেও বাড়ছে সংক্রমণ।


তবে অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, এটি সবে শুরু। আগামী চার থেকে পাঁচ মাস যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ কালো অধ্যায় অপেক্ষা করছে। দেশটির বাসিন্দারা ভোগ করতে যাচ্ছে অভূতপূর্ব অভিজ্ঞতা।


যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্কুল অব ট্রপিকাল মেডিসিন এর প্রধান ও করোনার প্রতিষেধকের গবেষক পিটার হটেয বলেন, আসন্ন চার থেকে পাঁচ মাস যুক্তরাষ্ট্রের জন্য কঠিন সময়। খুব সম্ভবত করোনা মহামারির সবচেয়ে কঠিনধাপে আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে ঢুকতে যাচ্ছি আমরা। পরিস্থিতি এখনের থেকেও বেশি শোচনীয় হবে'।


বিপর্যয়ের পরই নতুন সময় আসবে উল্লেখ করে পিটার হটেয বলেন, সংক্রমণের পরিমাণ এখনের থেকে দ্বিগুণ হতে পারে। এটি খুবই ভয়াবহ শোনা গেলেও নাগরিকরা এটি থেকে একসময় মুক্তি পাবে'।


পিটার হটেয বলেন, মহামারি বিপর্যয়ের সময় মানুষ অভূতপূর্ব অভিজ্ঞতা লাভ করবে। মানুষ পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সবাই বেঁচে থাকতে চাইবে শুধু নিজেদের জন্য। বাসিন্দারা একাকি হয়ে যাবে। মানসিকভাবে ভেঙ্গে পড়বে। তাই সবার উচিত এখনই পরিবার ও বন্ধুবান্ধবের সাথে হৃদ্যতা গড়ে তোলা।


প্রসঙ্গত, জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮০ লাখের বেশি বাসিন্দা। ভাইরাসটিতে মারা গেছেন দুই লাখেরও বেশি মানুষ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছে, মৃতের সংখ্যা শীতে আরো বাড়বে।

 

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত