আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

যুক্তরাষ্ট্রে সব রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় ২ লাখের বেশি করোনা শনাক্ত

যুক্তরাষ্ট্রে সব রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় ২ লাখের বেশি করোনা শনাক্ত

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় দুই লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে মূলত দেশটিতে টিকার প্রয়োজনীয়তার বিষয়টিই জোরদার হচ্ছে।

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটিতে যেভাবে করোনা প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ছে, তাতে করোনার বিভৎসতা থেকে মুক্তি পেতে একমাত্র টিকাই স্বস্তি আনতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রে এ মহামারীতে একদিনে এক হাজার ৫৩৫ জনের মৃত্যু হয়েছে। এমন একসময় এ খবর আসছে, যখন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নতুন করে বিধিনিষেধ আরোপের খবর আসছে।

ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে কিছু কিছু শিল্পে ব্যাপকভাবে আঘাত হেনেছে। কিন্তু সামাজিক দূরত্ব ও লকডাউন স্বাভাবিক জীবনে ফিরে আসার এক ধরনের আসারও জোগান দিয়েছিল।

এ ছাড়া বিশ্বের অন্যতম বড় ওষুধ কোম্পানি ফাইজার ও তার জার্মান অংশীদার বিয়নটেক সোমবার তাদের টিকা ৯০ শতাংশ কার্যকর দেখানোর পর মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব বন্ধে একমাত্র টিকাই সবচেয়ে বড় সুযোগ এনে দিতে পারে। গত বছরের ডিসেম্বরে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে মহামারীর রূপ নেয়। এর পর মানুষের চলাচলে মারাত্মক লকডাউন ও বিধিনিষেধ আরোপ করে বিভিন্ন দেশ।

ফাইজার ও বিয়নটেক জানিয়েছে, চলতি বছর বিশ্বজুড়ে অন্তত পাঁচ কোটি টিকা সরবরাহ করতে পারবে তারা। পরের বছর সেই সংখ্যা দাঁড়াবেই ১৩০ কোটিতে।

এ খবরের পর বৈজ্ঞানিক সম্প্রদায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। যদিও এটির পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে। আর বিশাল সরবরাহ চেইন তৈরি করতে টিকা প্রার্থীদের বিশেষায়িত ডিপ ফ্রিজে তা মজুদ করে রাখতে হবে।

বৈশ্বিক মহামারী করোনা এখন পর্যন্ত বিশ্বের পাঁচ কোটি ১০ লাখ মানুষকে আক্রান্ত করেছে। আর ১২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে।

মঙ্গলবার বিশ্বজুড়ে ছয় হাজার ৮৬৭ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্স, স্পেন ও যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ছিল সর্বাধিক। যুক্তরাষ্ট্রে এক কোটির বেশি আক্রান্ত ও দুই লাখ ৪০ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত