আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

ক্যালিফোর্নিয়ায় করোনা আক্রান্ত দশ লাখ ছাড়িয়েছে

ক্যালিফোর্নিয়ায় করোনা আক্রান্ত দশ লাখ ছাড়িয়েছে

ছবি: এলএবাংলাটাইমস

গত সাতদিনে ক্যালিফোর্নিয়ায় প্রতিদিন গড়ে ৬ হাজার ৩৩৩ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে।

করোনায় বিপর্যস্ত রাজ্যগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়া অন্যতম। শীতে ব্যাপকহারে ছড়িয়ে গেছে করোনা। ফলে অনাকাঙ্ক্ষিত এক মাইলফলক পার হয়েছে রাজ্যটিতে৷

টেক্সাসের পর দ্বিতীয় রাজ্য হিসেবে করোনা রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে ক্যালিফোর্নিয়ায়। টানা কয়েকদিন সংক্রমণ বেড়ে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ১০ লাখের ঘর হয়েছে রাজ্যটিতে।

গত সাতদিনে ক্যালিফোর্নিয়ায় প্রতিদিন গড়ে ৬ হাজার ৩৩৩ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার আক্রান্ত হয়েছে ৮ হাজার বাসিন্দা।

আসন্ন হলিডে সিজনকে সামনে রেখে বেশকিছু কাউন্টিতে লকডাউন শিথিল করার চিন্তা করেছিলো কর্তৃপক্ষ। তবে করোনার ক্রমবর্ধান সংক্রমণে সেই পদক্ষেপ থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। বরং আগামী ৭ দিন পরিস্থিতি কতোটা খারাপ হবে, সেই বিষয়েই চিন্তিত রাজ্য কর্তৃপক্ষ।

ক্যালিফোর্নিয়ার হেলথ এন্ড হিউম্যান সার্ভিস সেক্রেটারি ড. মার্ক ঘ্যালি বলেন, খুব শীঘ্রই বিভিন্ন কাউন্টির হাসপাতালগুলো করোনা রোগীতে পূর্ণ হয়ে যাবে৷ সম্প্রতি যারা সংক্রমণের শিকার হয়েছে, তারা সামনের সপ্তাহে হাসপাতালে ভর্তি হবে।

বর্তমানে ক্যালিফোর্নিয়ায় ৩ হাজার ২২৪ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি আছেন। দুই সপ্তাহ আগের থেকে এটি ৩৮ শতাংশ বেশি। এরমধ্যে ৮৮৯ জন অর্থাৎ ৩৪ শতাংশ রোগীই ইনসেনটিভ কেয়ারে রয়েছে।

এদিকে প্রথমবারের মতো লস এঞ্জেলেসের বাসিন্দারা তাদের মুঠোফোনে করোনা বিষয়ে ক্ষুদে বার্তা পেয়েছেন। বার্তায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার বিষয়ে সতর্ক করার পাশাপাশি মাস্ক ব্যবহার এবং ছয় ফুট সামাজিক দূরত্ব মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি করোনার উপসর্গ দেখা দিলে টেস্ট করানোর অনুরোধ জানানো হয়েছে বাসিন্দাদের৷

লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি বাসিন্দারের সতর্ক করে বলেন, আসন্ন করোনার ঢেউ আগামী দুই সপ্তাহ লস এঞ্জেলেসকে কঠিন পরীক্ষার মুখে ফেলবে। দুই সপ্তাহ পরেই বোঝা যাবে করোনার দ্বিতীয় ঢেউ সাময়িক নাকি আগামী হলিডে সিজন পর্যন্ত বহাল থাকবে।

এলএবাংলাটাইমস /ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত