আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

গণপরিবহনে মাস্ক ব্যবহারে সিডিসির নির্দেশ জারি

গণপরিবহনে মাস্ক ব্যবহারে সিডিসির নির্দেশ জারি

ছবি: এলএবাংলাটাইমস

গণপরিবহনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে নির্দেশ জারি করেছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)।

শুক্রবার (২৯ জানুয়ারি) ঘোষিত সিডিসির নির্দেশনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাইরে কিংবা দেশের বাইরে গণপরিবহন যেমন বাস, ট্রেন, ট্যাক্সি, উড়োজাহাজ, নৌযানে চড়লে মাস্ক ব্যবহার করতে হবে।

সোমবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট থেকে এই আইন দেশজুড়ে কার্যকর হচ্ছে।

নির্দেশনায় বলা হয়েছে, গণপরিবহনে চড়ার আগে কিংবা গণপরিবহনের জন্য অপেক্ষাকালে অথবা এয়ারপোর্টের বোর্ডিং এর সময় মাস্ক পড়তে হবে। মাস্ক পড়ার ক্ষেত্রে নাক ও মুখ অবশ্যই ঢেকে রাখতে হবে। একই সাথে মাস্কটি কমপক্ষে দুই ধাপের হতে হবে।

মাস্ক ব্যবহার না করলে এটিকে দণ্ডনীয় অপরাধ হিসেবে সাব্যস্ত না করলেও সবাইকে স্বতঃস্ফূর্ত ভাবে মাস্ক ব্যবহার করতে আহবান জানানো হয়েছে। মাস্ক ব্যবহার নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রে করোনা মহামারিতে এখন পর্যন্ত ৪ লাখ ৩৬ হাজার বাসিন্দা মারা গেছেন। টিকাদান কর্মসূচির ব্যাপ্তি বাড়াতে তাই পুরোদমে কার্যক্রম শুরু করেছে বাইডেন প্রশাসন।

তবে টিকাদান কর্মসূচির গতি আশানুরূপ হচ্ছে না৷ ক্রমবর্ধমান মৃতের সংখ্যা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র জুড়ে টিকাদান কার্যক্রমের ব্যাপ্তি বাড়ানো জরুরি হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে সেই লক্ষ্যে কাজ শুরু করেছে বাইডেন প্রশাসন।

জো বাইডেনের কোভিড-১৯ পরিকল্পনা সমন্বয়কারী জেফ জেইন্টস জানান, টিকাদান কার্যক্রমের ব্যপ্তি ১৬ শতাংশ বাড়ানো হচ্ছে।

জো বাইডেন তাঁর প্রেসিডেন্সির প্রথম ১০০ দিনে ১০ কোটি ডোজ টিকা প্রদান করার পরিকল্পনা প্রকাশ করেছেন। সেই সাথে প্রথম ১০০ দিনে মাস্ক ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছেন।

বাইডেন জানিয়েছেন, ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার ও মডার্নার কাছ থেকে আরো অনেক টিকা কিনে নেওয়া হবে।

তবে যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দাকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে কয়েক মাস সময় লেগে যাবে বলে জানান প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেছেন, টিকা ক্রয়ের পর প্রায় ৩০০ মিলিয়ন আমেরিকানকে টিকাদান কর্মসূচির আওতাভূক্ত করতে আগামী গ্রীষ্ম পর্যন্ত সময় লেগে যাবে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত