আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

নতুন বছরেই করোনায় মৃতের সংখ্যা লাখের বেশি!

নতুন বছরেই করোনায় মৃতের সংখ্যা লাখের বেশি!

ছবি: এলএবাংলাটাইমস

নতুন বছর ২০২১ সালের এক জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত করোনাভাইরাসে এক লাখের বেশি বাসিন্দার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জনস হপকিন্স ইউনিভার্সিটি।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেশজুড়ে করোনায় মারা গেছেন ১ লাখ ১৩৭ জন বাসিন্দা। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৬৮৯ জন।

করোনায় আক্রান্ত দেসগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত যুক্তরাষ্ট্রেই হয়েছে৷ এরপর দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল, দেশটিতে মৃতের সংখ্যা দুই লাখ। এরপর ইন্ডিয়া, যুক্তরাজ্য ও মেক্সিকোতে মৃতের সংখ্যা হলো ১ লাখ।

এদিকে, যুক্তরাষ্ট্রে টিকাদান কর্মসূচি জোরেশোরে চলছে। এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে ২ কোটি ৬০ লাখ বাসিন্দা। করোনায় মোট আক্রান্তের সংখ্যা থেকেও এটি ৩০ লাখ বেশি।

এছাড়া যুক্তরাষ্ট্রে নতুন আতঙ্ক হিসেবে দেখা দিচ্ছে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন স্ট্রেইন B.1.1.7। সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় নতুন স্ট্রেইনের সংক্রমণ অনেক বেশি ছড়ানোর সম্ভাবনা আছে৷

আসন্ন দিনগুলোর মধ্যে নতুন এই স্ট্রেইনটি ব্যাপক হারে ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সংক্রমণ যে কোনো মূল্যে নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি নতুন স্ট্রেইন কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে স্বাস্থ্য ব্যবস্থার মারাত্মক বিপর্যয় ঘটবে। একই সাথে দ্রুত টিকাগ্রহণ করার উপরও জোর দেন স্বাস্থ্য কর্মকর্তারা।

এখন পর্যন্ত B.1.1.7 স্ট্রেইনটি যুক্তরাষ্ট্রের ৩৭টি রাজ্যে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছে ৪৬৭ জন বাসিন্দা। রাজ্যগুলোর মধ্যে নতুন স্ট্রেইনে আক্রান্ত সর্বোচ্চ রোগী পাওয়া গেছে ফ্লোরিডায়, ১৪৭ জন। এরপরই দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্যালিফোর্নিয়া। এখানে নতুন স্ট্রেইনে আক্রান্ত সর্বোচ্চ রোগীর সংখ্যা হলো ১১৩ জন।

এদিকে, লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্যকর্মকর্তারা বলছেন, আগামী সপ্তাহের মধ্যেই নতুন স্ট্রেইন লস এঞ্জেলেসে ছড়িয়ে পড়তে পারে বড় আকারে। এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে দুইজন নতুন স্ট্রেইন B.1.1.7 এ আক্রান্ত রোগী পাওয়া গেছে। অপরদিকে সান বার্নার্ডিনো কাউন্টিতেও দুইজনের দেহে নতুন স্ট্রেইনের অস্বিত্ব শনাক্ত হয়েছে৷

ক্যালিফোর্নিয়ার কাউন্টিগুলোর মধ্যে নতুন স্ট্রেইন সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে সান দিয়েগো কাউন্টির মধ্যে। এখন পর্যন্ত এই স্ট্রেইনে আক্রান্ত হয়ে একজন বাসিন্দার মৃত্যু হয়েছে৷ হাসপাতালে ভর্তি আছে দুইজন। এছাড়া মোট আক্রান্ত কমপক্ষে ১০৯ জন বলে জানানো হয়েছে।

নতুন স্ট্রেইনে আক্রান্তদের বেশিরভাগের বয়স ৩০ এর মতো হলেও শিশু থেকে ৭৭ বছর বয়েসী মানুষ এই স্ট্রেইনে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে সান দিয়েগোর স্বাস্থ্য কর্মকর্তারা।

নতুন এই স্ট্রেইন সাধারণ করোনাভাইরাস থেকে ৫০ থেকে ৭০ গুণ বেশি দ্রুত ছড়াতে পারে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। একইসাথে নতুন স্ট্রেইনে মৃত্যুর সম্ভাবনাও বেশি বলে জানা গেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত