আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৪৫৯,৪০৩

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৪৫৯,৪০৩

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৮ লাখ ৮ হাজার ৩২৮ জনে দাঁড়িয়েছে। করোনায় মারা গেছে কমপক্ষে ৪ লাখ ৫৯ হাজার ৪০৩ জন।

জনস হপকিন্স ইউনিভার্সিটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটি সূত্র আরো জানিয়েছে, শুক্রবার (৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ২৮ হাজার ১১৪ জন। আর মারা গেছে ৩ হাজার ৫২২ জন।

এদিকে, করোনা সংক্রমণ রোধে ভ্যাকসিন কার্যক্রম দ্রুততর করতে তৎপরতা শুরু করেছে জো বাইডেন প্রশাসন।

এখন পর্যন্ত পাঁচ কোটির বেশি বাসিন্দাকে সফলভাবে টিকা দেওয়া হয়েছে। প্রায় চার কোটির বেশি টিকা প্রস্তুত রয়েছে।

টিকাদান কার্যক্রম গতিশীল করতে সেনা মোতায়েন করছে বাইডেন প্রশাসন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) এক ঘোষণায় জানানো হয়, ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন টিকাদান কার্যক্রম চালানোর জন্য ১১০০ সৈনিক মোতায়েনের অনুমোদন দিয়েছে।

আগামী দশদিনের মধ্যে ক্যালিফোর্নিয়ায় সৈনিকরা পৌঁছাবে ও তাদের কার্যক্রম শুরু করবে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে তাদের কার্যক্রম শুরু হবে।

বাইডেনের ১০০ দিনে ১০০টি টিকাদান কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে এসব সৈনিকেরা কাজ করবে। প্রতিদিন হাজার হাজার বাসিন্দাকে টিকার আওতায় আনতে কাজ করবে এরা।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৭০ লাখ বাসিন্দা টিকার দুইটি ডোজ গ্রহণ করেছেন। যা দেশের মোট জনসংখ্যার মাত্র দুই শতাংশ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হার্ড ইমিউনিটি পেতে হলে অন্তত ৭৫ থেকে ৮০ শতাংশ বাসিন্দাকে টিকা দিতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত