আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

সহজে যাবে না করোনা ভাইরাস

সহজে যাবে না করোনা ভাইরাস


বিশ্ব জুড়ে সংক্রমণ প্রায় অর্ধেক হয়ে গিয়েছে গত এক মাসে। টিকাকরণ শুরু হয়েছে অনেক দেশেই। তবে ভাইরাস কবে নিশ্চিহ্ন হবে জানা নেই! এমনই আশঙ্কা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর রোগ নিয়ন্ত্রক পরিষদ। বরং তাদের সন্দেহ, অনির্দিষ্ট কাল পর্যন্ত পৃথিবীর বুকে রাজত্ব করতে পারে প্রাণঘাতী এই ভাইরাস।

ইউরোপিয়ান সেন্টার ফর ডিজ়িজ় প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি)-এর প্রধান অ্যান্ড্রিয়া অ্যামন একটি সাক্ষাৎকারে ইউরোপের দেশগুলোর প্রতি আবেদন জানিয়ে বলেন, ‘ভ্যাকসিন এসে গিয়েছে বলেই কোনও ভাবে হালকা ভাবে দেখা যাবে না মহামারিকে। এটা স্পষ্ট হয়ে গিয়েছে, ভাইরাসটি খুব সহজে নিজেদের মধ্যে বদল ঘটাতে পারে। সময়ের ব্যবধানে ভ্যাকসিনেও সেই মতো বদল ঘটাতে হবে। যেমন ফ্লু-র ক্ষেত্রে করা হয়।’

স্টকহলমে ইসিডিসি-র দফতরে বসে অ্যামন আরও বলেন, ‘এই সব থেকে একটা বিষয় স্পষ্ট, ভাইরাসটি পৃথিবী থেকে এত সহজে নিশ্চিহ্ন হওয়ার নয়।’

বিশ্ব জুড়ে করোনা-সংক্রমিতের সংখ্যা বর্তমানে ১০ কোটি ৮৮ লক্ষ। ২৩ লক্ষ ৯৫ হাজার মৃত্যু। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর মতে, গত এক মাসে ৪৪.৫ শতাংশ কমেছে সংক্রমণ। কিন্তু সংক্রামক রোগ বিশেষজ্ঞদের কথায়, যত দিন না বিশ্বের সব দেশে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, তত দিন মহামারি শেষ হবে না।

শেয়ার করুন

পাঠকের মতামত