আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ভারতে বাড়ছে করোনার সংক্রমণ, দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা

ভারতে বাড়ছে করোনার সংক্রমণ, দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা

কয়েক মাস ধরে উল্লেখযোগ্য হারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার পর আবারও ভারতের বিভিন্ন রাজ্যে তা বাড়তে শুরু করেছে। ফেব্রুয়ারি মাসে দেশটিতে আক্রান্তের সংখ্যায় ঊর্ধ্বগামিতা দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মুম্বাইয়ের আম্রবাতি জেলায় ১০ হাজারের বেশি শনাক্ত ও ৬৬ জনের বেশি মানুষের মৃত্যু নথিবদ্ধ করা হয়েছে। এই সপ্তাহেই সহস্রাধিক করোনায় আক্রান্তের চিকিৎসা চলছে। পজিটিভিটি হার আতঙ্ক জাগানিয়া দুই সংখ্যায়। আম্রবাতিসহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলায় নতুন করে লক ডাউন জারি করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, এবারের সংক্রমণের হটস্পট যে জেলায় সেখানে ২৫ লাখ মানুষের বাস। বেশিরভাগই বাস করেন ঘনবসতিপূর্ণ শহুরে এলাকায়।

আম্রবাতির প্রতিবেশী জেলাগুলোতে বৃহস্পতিবার প্রায় ৯ হাজার আক্রান্ত শনাক্ত হয়েছেন। চার মাসের মধ্যে ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ। একই দিনে মৃত্যু হয়েছে ৮০ জনের।

মহারাষ্ট্রের কোভিড টাস্ক ফোর্সের সদস্য ড. সঞ্জয় ওক বলেন, মানুষ মাস্ক পরছে না। তারা অনিয়ন্ত্রিত জন সমাবেশে যোগ দিচ্ছেন, যেমন বিয়ের অনুষ্ঠান ও স্থানীয় নির্বাচন। আক্রান্তদের বিচ্ছিন্ন করা হচ্ছে না, পরীক্ষা ও সংস্পর্শে আসা মানুষদের চিহ্নিত করার হার কম। এসব মিলিয়েই এখনকার পরিস্থিতি তৈরি হয়েছে।
শুধু মহারাষ্ট্র নয়, সম্প্রতি আরও কয়েকটি রাজ্যেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেরালা, কর্নাটক, তেলেঙ্গানা, মধ্য প্রদেশ, ছত্তিশগড় ও পাঞ্জাবের কয়েকটি এলাকাতেও আক্রান্তের সংখ্যা আবারও ঊর্ধ্বমূখী। এই ঊর্ধ্বমূখীতা এমন সময় ঘটছে যখন ভারতের বেশিরভাগ অঞ্চলে দৈনিক সংক্রমিতের হার নিম্নমূখী। সেপ্টেম্বরে দৈনিক আক্রান্ত শনাক্তের সংখ্যা যেখানে ছিল ৯০ হাজার সেখান থেকে কমে ২০ হাজারে এসেছে।

এপিডেমিওলজিস্ট ড. ললিত কান্ত মনে করেন, দেশের মানুষের মনে মিথ্যে স্বাভাবিকতাবোধ জন্ম নিয়েছে। তিনি বলেন, নিজেদের সুরক্ষা বাদ দেওয়ার বিলাসিতা আমরা করতে পারি না। আমাদের সতর্ক হতে হবে জনসমাগমের স্থান উন্মুক্ত করার ক্ষেত্রে। পরীক্ষা, চিহ্নিত করা ও আইসোলেশন সবগুলো রাজ্যে আবারও ব্যাপকভাবে শুরু করতে হবে। পরিস্থিতি আরও খারাপের জন্য আমাদের অপেক্ষার সুযোগ নেই।

ড. কান্ত আরও জানান, বৈশ্বিক প্রবণতা আমলে নিয়ে কয়েকটি রাজ্যে সংক্রমণ বৃদ্ধি প্রত্যাশিত ছিল। দুই বা তিন মাসের মাথায় একাধিক দেশে ঊর্ধ্বমূখীতা দেখা গেছে।

একই কথা বলেছেন ডিজিজ মডেলিং বিশেষজ্ঞ গৌতম মেনন। তিনি বলেন, মডেলিং কাজ ও সেরো জরিপের ফলাফল ইঙ্গিত দেয়, করোনা নিয়ে ভারতের সতর্ক হওয়া উচিত। ফলে করোনার পুনরায় সংক্রমণ বৃদ্ধিতে খুব অবাক হওয়ার কিছু নেই।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত