আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আবারো নাজুক হতে পারে দেশের করোনা পরিস্থিতি: সিডিসি

আবারো নাজুক হতে পারে দেশের করোনা পরিস্থিতি: সিডিসি

ছবি: এলএবাংলাটাইমস

নতুন স্ট্রেইনগুলোর কারণে যুক্তরাষ্ট্রে করোনার বিরুদ্ধে সাম্প্রতিক অগ্রগতি সহসাই মুছে যেতে পারে ও পরিস্থিতি আবারো নাজুক হতে পারে বলে সতর্ক করেছেন ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) ডিরেক্টর ড. রোচেলে ওয়ালেনেস্কি। এই জন্য বাসিন্দাদের করোনার স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

ড. রোচেলে ওয়ালেনেস্কি বলেন,সাম্প্রতিক সপ্তাহে করোনার সংক্রমণ আবারো বেড়েছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি নাজুক হতে দেরি হবে না’।

গত কয়েক সপ্তাহে করোনার সংক্রমণ একাধারে কমে আসছিলো। তবে সাম্প্রতিক সপ্তাহে সংক্রমণ আগের সপ্তাহগুলো থেকে দুই শতাংশ বেড়ে গেছে।

একই সাথে গত সাতদিনের গড় মৃতের হারও বেড়েছে দুই শতাংশ। প্রতিদিন দেশে প্রায় দুই হাজার বাসিন্দা মারা গেছে করোনার সংক্রমণের কারণে।

সিডিসির ডিরেক্টর বিভিন্ন রাজ্যে করোনার স্বাস্থ্যবিধি শিথিল করার পরিকল্পনা নিয়েও হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘এটা চিন্তার বিষয়ে যে বিভিন্ন রাজ্য আমাদের নির্দেশিত করোনার স্বাস্থ্যবিধি শিথিল করার পরিকল্পনা করছেন তারা’।

বাসিন্দাদের মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে চলা ও নিয়মিত হাত ধোয়ার ব্যাপারে জোর দিতে আহবান জানিছেন তিনি। একই সাথে বাসিন্দাদের টিকা নিতে পরামর্শ দয়ে বলেন, ‘টিকা গ্রহণ করুন, এটিই আমাদের করোনা থেকে সুরক্ষিত রাখতে পারবে।

এদিকে টিকা নেওয়ার ব্যাপারে কোনো বাছ-বিচার বা চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনি ফাউসি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি ফাইজার ও বায়োএনটেক, মডার্না ও জে এন্ড জে’র টিকাগুলো সমানভাবে করোনার বিরুদ্ধে কার্যকরি ও সুরক্ষিত রাখবে বলে জানান ফাউসি।

চলতি মাসে করোনার নতুন কেইন্ট স্ট্রেইনের সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিডিসি জানিয়েছে, মার্চ মাসে যুক্তরাজ্যের কেইন্ট স্ট্রেইন অর্থাৎ B.1.1.7 ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে ছড়ি ঘোরাতে পারে। তবে করোনার চলমান টিকাগুলো নতুন এই স্ট্রেইনের বিরুদ্ধে কার্যকরি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।  

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত