আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মাস্ক ব্যবহারে কমে সংক্রমণ, আউটডোর ডাইনিং এ বাড়ে: সিডিসি

মাস্ক ব্যবহারে কমে সংক্রমণ, আউটডোর ডাইনিং এ বাড়ে: সিডিসি

ছবি: এলএবাংলাটাইমস

মাস্ক ব্যবহারের আদেশপত্র জারি থাকলে করোনার সংক্রমণ নিয়ন্ত্রনে থাকে ও সংক্রমণের গতি ধীর থাকে। অপরদিকে, আউটডোর ডাইনিং এর কারনে সংক্রমণ ও মৃত্যু- দুইটিই বাড়ে। সম্প্রতি ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

সিডিসির প্রধান ড. রোচেলে ওয়ালেন্সকি শুক্রবার (৫ মার্চ) হোয়াইট হাউজকে দেওয়া এক ব্রিফিং এ বলেন, ‘বিষয়গুলো একটির সাথে আরেকটি সম্পর্কিত। দেখা গেছে, মাস্ক ব্যবহারে সংক্রমণ ও মৃতের সংখ্যা কমে। অপরপক্ষে ইন-পার্সন রেস্টুরেন্ট ডাইনিং এর কারণে মৃত্যু ও সংক্রমণ বেড়ে যায়’।

সাম্প্রতিক সময়ে দেশটির বেশকিছু রাজ্য থেকে মাস্ক ব্যবহারের আদেশপত্র তুলে নেওয়া হয়েছে। গত সপ্তাহে স্বাস্থ্য কর্মকর্তাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও মাস্ক ব্যবহারের আদেশপত্র তুলে দিয়েছে টেক্সাস।

সিডিসির এই গবেষণার পক্ষে সম্মতি দিয়েছেন অন্যান্য স্বাস্থ্য বিশেষজ্ঞরাও। হার্ভার্ড ইউনিভার্সিটির ডিজিজ ডায়ানামিক বিশেষজ্ঞ উইলিয়াম হেঞ্জ বলেন, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হলে ইন-পারসন ডাইনিং অবশ্যই সীমিত করতে হবে। এই বিষয়ে কোনো দ্বিমতের সুযোগ নেই’।

সিডিসির গবেষণায় দেখা গেছে, দশটি রাজ্যের বাসিন্দা যারা জুলাই এর আগে ইন-পারসন ডাইনিং এ যোগ দিয়েছিলো, তাদের মধ্যে সংক্রমণ বেশি ছড়িয়েছে। অপরপক্ষে যেসব রাজ্যে মাস্ক ব্যবহারের আদেশপত্র জারি ছিলো, সেসব রাজ্যে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কম হয়েছে।

একই সাথে বিজ্ঞানীরা আরো দেখেন যে, মাস্ক ব্যবহারের আদেশপত্রের সাথে সংক্রমণের সম্পর্ক রয়েছে। মাস্ক ব্যবহারের আদেশপত্র বহাল থাকার সময় সংক্রমণ কম হয়েছে। আদেশপত্র উঠিয়ে নেওয়ার পর সংক্রমণ ও মৃত্যু দুইটিই বেড়েছে। প্রায় দুই শতাংশ পর্যন্ত এই তারতম্য পরিলক্ষিত হয়েছে।  

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত