আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অরেগনে শনাক্ত হলো ইউকে স্ট্রেইনের নতুন আরেক ভ্যারিয়েন্ট

অরেগনে শনাক্ত হলো ইউকে স্ট্রেইনের নতুন আরেক ভ্যারিয়েন্ট

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যে ব্রিটেন থেকে ছড়ানো ইউকে স্ট্রেইনের নতুন ধরণের এক ভ্যারিয়েন্টের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা।

পোর্টল্যান্ডের একজন বাসিন্দার শরীরে ইউকে স্ট্রেইনের নতুন ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে। তবে বিজ্ঞানীরা বলছেন, আক্রান্ত ব্যক্তির শরীরে এই মিউটিশন তৈরি হয়নি, বরং এটি কোনো না কোনো ভাবে ছড়িয়েছে। অর্থাৎ, বিজ্ঞানীরা বুঝাতে চাইছেন, ইতোমধ্যে নতুন এই মিউটেশন কমিউনিটির মধ্যে ছড়িয়ে গেছে।

বিজ্ঞানীরা আরো বলছেন, নতুন ভ্যারিয়েন্টটির মধ্যে এমন এক মিউটেশন রয়েছে, যার বিরুদ্ধে করোনার ভ্যাকসিনগুলো তেমন কার্যকর হবে না।

করোনাভাইরাসের এই ইউকে স্ট্রেইন গত বছরের সেপ্টেম্বর মাসে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়। এরপর থেকেই এটি ৪৬টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ৪৬টি অঙ্গরাজ্যের প্রায় ২ হাজার ৫০০ জন বাসিন্দার শরীরে এই স্ট্রেইনটি শনাক্ত হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, অরেগনে ছড়ানো নতুন ভ্যারিয়েন্টটি প্রকৃত ইউকে স্ট্রেইন বা কেন্ট স্ট্রেইন থেকে আরো শক্তিশালী ও দ্রুত ছড়াতে পারে। একই সাথে এটি আরো বেশি প্রাণঘাতি হতে পারে। আসন্ন দিনগুলোতে যুক্তরাষ্ট্রে নতুন ভ্যারিয়েন্টটি ছড়ি ঘোরাতে পারে বলে সতর্ক করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত ব্যক্তিকে পরীক্ষা করে দেখা গেছে, তার শরীরে শনাক্ত ভ্যারিয়েন্টের সাথে ইউকে ভ্যারিয়েন্টের অনেক মিল রয়েছে। ইতোমধ্যে ব্রিটেনের পাশাপাশি এই ভ্যারিয়েন্ট সাউথ আফ্রিকা, ব্রাজিল ও নিউ ইয়র্ক সিটিতেও দেখা গেছে।

বিজ্ঞানীরা জানান, তারা একটি হেলথ কেয়ার থেকে ১৩ জনের নমুনা সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ১০ জনের শরীরে ইউকে স্ট্রেইন বা কেন্ট স্ট্রেইনের অস্তিত্ব পাওয়া গেছে। আর একজনের শরীরে পাওয়া গেছে ইউকে স্ট্রেইনের নতুন এই ভ্যারিয়েন্ট।

অরেগন হেলথ এন্ড সায়েন্স ইউনিভার্সিটির জিনতত্ত্ববিদ ব্রায়ান ও’রোয়াক জানান, নতুন এই ভ্যারিয়েন্ট অন্য কোনো স্থান থেকে আসেনি বরং এটি হোমগ্রোন অর্থাৎ স্থানীয়ভাবেই এর বিস্তার ঘটছে।

নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়া উদ্বেগের কারণ বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এর কারণ, সাউথ আফ্রিকায় চালানো ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, নতুন মিউটিশনের বিরুদ্ধে করোনার টিকা কিছুটা কম কার্যকরী হবে। তবে ইতোমধ্যে ফাইজার ও মডার্না তাদের তৈরি টিকাকে নতুন মিউটেশনের উপযোগী করে তুলতে কাজ করে যাচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত