আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মডার্নার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া: দেখা দিচ্ছে ‘কোভিড আর্ম’

মডার্নার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া: দেখা দিচ্ছে ‘কোভিড আর্ম’

ছবি: এলএবাংলাটাইমস

মডার্নার টিকা নেওয়ার বেশ কয়েকদিন পর অনেকের দেহে দেখা দিচ্ছে পার্শ্বপ্রতিক্রিয়া। সম্প্রতি দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন তাদের ওয়েবসাইটে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে, যেখানে বেশ কয়েকজনের বাহুতে লাল রং এর র‍্যাশ উঠতে দেখা গেছে।

টিকা নেওয়ার পর বাহুতে দেখা দেওয়া লাল রং এর এই র‍্যাশটিকে বলা হচ্ছে কোভিড আর্ম। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই র‍্যাশ উঠার ভয়ে মডার্নার টিকা গ্রহণ থেকে বিরত থাকার কোনো কারণ নেই।

বোর্ড সার্টিফাইড চর্মরোগ বিশেষজ্ঞ ড. শিরলে চি জানিয়েছেন, বাহুতে র‍্যাশ নিয়ে অনেকেই তার কাছে শরণাপন্ন হয়েছেন। তিনি বলেন, ‘র‍্যাশ নিয়ে আসা রোগীদের সবাই মডার্নার টিকা নিয়েছিলেন। কেনো মডার্নার টিকা এই ক্ষেত্রে বেশি এলার্জিক ভূমিকা রাখছে, সেটি বিশেষজ্ঞরা এখনো নিশ্চিত নন’।

তিনি বলেন, ‘মোদ্দাকথা, এটি খুব সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া। এতে টিকা নেওয়া থেকে বিরত থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। যতোদ্রুত সম্ভব টিকা নেওয়া উচিত এবং যদি র‍্যাশ দেখা দেয় তবে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত’।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের লাখ লাখ বাসিন্দা ফাইজার-বায়োএনটেক, মডার্না ও জনসন এন্ড জনসনের টিকা গ্রহণ করেছেন। কিছু ক্ষেত্রে টিকা নেওয়ার স্থানে ব্যথা, সাধারণ ক্লান্তি ও হালকা জ্বর ছাড়া আর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি।

সাধারণত এসব পার্শ্বপ্রতিক্রিয়া টিকা নেওয়ার দুই-একদিনের মধ্যে দেখা দেয়। তবে মডার্নার টিকা নেওয়ার ৮ থেকে ১০ দিন পর এই র‍্যাশ দেখা দিচ্ছে।

ড. চি জানান, আমাদের কাছে টিকা নেওয়ার দশদিন পর এমন র‍্যাশ নিয়ে একজন এসেছিলেন। তার র‍্যাশ বাহু থেকে খানিকটা নিচেও ছড়িয়ে পরেছিলো। তাকে এন্টিহিস্টামিন ওষুধ দিয়ে চিকিৎসা করার পর ধীরে ধীরে সেরে উঠতে শুরু করেন।                                 

তিনি বলেন, ‘কোভিড আর্ম বিষয়ে আলোচনার প্রয়োজন আছে। সাধারণত এন্টিহিস্টামিন ব্যবহারের ফলে লাল রং এর র‍্যাশ কমে যাচ্ছে তবে কিছু ক্ষেত্রে এন্টি-ইনফ্ল্যামেটোরি মেডিসিনের প্রয়োজন হতে পারে’।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত