আপডেট :

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

২১ রাজ্যে করোনা সংক্রমণ বেড়েছে ১০ শতাংশ

২১ রাজ্যে করোনা সংক্রমণ বেড়েছে ১০ শতাংশ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের অন্তত ২১টি অঙ্গরাজ্যে করোনায় দৈনিক গড় আক্রান্তের সংখ্যা সাম্প্রতিক সময়ে বেড়েছে ১০ শতাংশ। জনস হপকিন্স ইউনিভার্সিটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, করোনা মহামারির বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ হওয়ার থেকে এখনো দূরে রয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১৫ মার্চ) পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে মিশিগান। সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া সংক্রমণের ফলে হাসপাতালের আসনগুলো প্রায় পূর্ণ হয়ে গেছে।

করোনার নতুন ঢেউ যেনো ভয়াবহ আকারে ছড়িয়ে না পড়ে, সেই জন্য তৎপরতা শুরু হয়েছে দেশজুড়ে। টিকাদান কার্যক্রমকে গতিশীল করার জন্য পূর্ণবয়স্ক বাসিন্দাদের টিকাদান সংখ্যা বাড়ানো হয়েছে।

এদিকে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অন্তত ৩০ শতাংশ বাসিন্দার টিকার পূর্ণ ডোজ গ্রহণ সম্পন্ন হয়েছে৷

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, আমরা তিনবার করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিলাম। এবার চতুর্থ বারের মতো সংক্রমণ বাড়ছে।

স্বাস্থ্য কর্মকর্তারা করোনার চতুর্থ ঢেউ থেকে রক্ষা পেতে বাসিন্দাদের মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে চলার মতো স্বাস্থ্যবিধিগুলো অব্যাহত রাখতে ও টিকা গ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন।

তবে এখন পর্যন্ত তরুণ বাসিন্দাদের টিকা গ্রহণের হারের তেমন অগ্রগতি হয়নি। সিডিসির দেওয়া তথ্য মতে, দেশের ৭৫ এবং এর বেশি বয়েসী বাসিন্দাদের ৭৫ শতাংশ টিকার এক ডোজ গ্রহণ করেছেন। তবে ১৮ থেকে ২৯ বয়েসী তরুণদের মধ্যে টিকা গ্রহণের হার মাত্র ২৫ শতাংশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত