আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

জে এন্ড জে'র টিকা প্রয়োগ পুনরায় চালু হচ্ছে শীঘ্র

জে এন্ড জে'র টিকা প্রয়োগ পুনরায় চালু হচ্ছে শীঘ্র

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের জনসন এন্ড জনসনের তৈরি করোনার টিকা প্রয়োগ আবারো শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনী ফাউসি বলেন, আগামী শুক্রবারে জনসন এন্ড জনসনের টিকা প্রয়োগের সিদ্ধান্ত আসতে পারে। ।

এর আগে টিকা গ্রহণের পর বেশ কয়েকজনের দেহে রক্ত জমাট বাঁধার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। এরই প্রেক্ষিতে সাময়িকভাবে জে এন্ড জে'র টিকা প্রয়োগ বন্ধ রেখেছিলো ইউএস, দক্ষিণ আফ্রিকা ও ইইউ।

ড. এন্থনী ফাউসি বলেন, 'আগামী শুক্রবার ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) বিশেষজ্ঞ দল জে এন্ড জে'র টিকা বিষয়ে আলোচনায় বলবে। এরপর টিকা প্রয়োগ কবে থেকে করা হবে, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে'।

তিনি বলেন, 'আমার মনে হচ্ছে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ নয়। রক্ত জমাট বাঁধার ঘটনা খুবই বিরল। শুক্রবারের পর টিকার স্থগিতাদেশ থাকবে বলে মনে হয় না'।

প্রেসিডেন্ট বাইডেনের চীফ মেডিকেল এডভাইজর ড. এন্থনী ফাউসি আরো বলেন, বয়স, লিঙ্গ কিংবা শারীরিক অবস্থা বিবেচনা করে সতর্কতা উল্লেখ করে টিকা প্রয়োগ করা হবে।

সিডিসি ও ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন এর আগে জানায়, রক্তজমাট বাঁধার ঘটনাটি টিকার সাথে সম্পৃক্ত কী না, বিষয়টি খতিয়ে দেখা হবে৷ এর প্রেক্ষিতেই টিকা প্রয়োগ স্থগিত রাখা হয়।

এখন পর্যন্ত ৭০ লাখ ডোজ জে এন্ড জে'র টিকা দেশ জুড়ে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৬ জন নারীর দেহে রক্ত জমাট বাঁধার মতো লক্ষণ দেখা দিয়েছে৷ এদের বয়স ১৮ থেকে ৪৮ এর মধ্যে।

এর আগে এফডিএ ও সিডিসি জানায়, জে এন্ড জে এর টিকা প্রয়োগ স্থগিত একটি সাময়িক প্রক্রিয়া৷ এটি দীর্ঘদিন যাবত স্থগিত রাখা হবে না৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত