আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ব্যাপক টিকা প্রয়োগ সত্ত্বেও যুক্তরাষ্ট্রে বাড়ছে সংক্রমণ

ব্যাপক টিকা প্রয়োগ সত্ত্বেও যুক্তরাষ্ট্রে বাড়ছে সংক্রমণ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে প্রতিদিন লাখ-লাখ ডোজ টিকা প্রয়োগ করা হচ্ছে। দ্রুতগতিতে এগিয়ে চলছে টিকাদান কার্যক্রম। ১৬ বছর থেকে শুরু করে সকল বয়েসী বাসিন্দাকে টিকা দেওয়া শুরু হয়েছে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু হলেও দেশের বিভিন্ন স্থানে করোনার সংক্রমণ এবং হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে।

সম্প্রতি ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) প্রধান ড. রোচেলে ওয়ালেন্সকি বলেন, 'যুক্তরাষ্ট্র করোনা পরিস্থিতি বিষয়ে এক জটিল ধাপে আটকে আছে'।

সোমবার (১৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রে প্রতিদিন অসংখ্য বাসিন্দাকে টিকা দেওয়া হচ্ছে। অপরদিকে দেশের বিভিন্ন স্থানে করোনার সংক্রমণ বাড়ছে। বিশেষ করে তরুণ বাসিন্দাদের মধ্যে সংক্রমণ অনেক বেড়ে যাচ্ছে'।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সূত্র মতে, গত সপ্তাহে সাতদিনে গড়ে প্রতিদিন ৬৭ হাজার বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন। এক মাস আগের থেকে করোনা সংক্রমণের গড় বেড়েছে ২৫ শতাংশ।

সংক্রমণ কেনো বাড়ছে?

স্বাস্থ্য কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, মিশিগানসহ বিভিন্ন রাজ্যে করোনার সাম্প্রতিক উত্থানের পেছনে মূল কারণ হচ্ছে করোনার বিভিন্ন ভ্যারিয়েন্ট৷ কেন্ট স্টেইন বা B.1.1.7 এর প্রভাবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতেও। বিশেষ করে তরুণ ও মধ্যবয়েসী বাসিন্দারা কেন্ট স্ট্রেইনে বেশি আক্রান্ত হচ্ছে।

একই সাথে বিভিন্ন রাজ্যের করোনা বিধিনিষেধ শিথিল করার কারণে ও বাসিন্দাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে অবহেলার কারণেই সংক্রমণ বাড়ছে বলে জানাচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

সিডিসি প্রধান বলেন, 'বাসিন্দারা ভ্রমণ করছেন, মাস্ক ব্যবহারে অনীহা প্রকাশ করছেন ও সামাজিক দূরত্ব মেনে চলছেন না। করোনার সাম্প্রতিক ঢেউ থামাতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে।

সিডিসি জানিয়েছে, দেশজুড়ে এখন পর্যন্ত ১৩২ মিলিয়ন বাসিন্দা অর্থাৎ মোট জনসংখ্যার ৪০ শতাংশ বাসিন্দা করোনার অন্তত এক ডোজ টিকা গ্রহণ করেছেন। এছাড়া ৮৫ মিলিয়ন বাসিন্দা বা মোট জনসংখ্যার ২৫ শতাংশ পূর্ণ টিকার ডোজ গ্রহণ করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত