আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

মাস্ক ব্যবহার নিয়ে নতুন নীতিমালার ঘোষণা দিবেন বাইডেন

মাস্ক ব্যবহার নিয়ে নতুন নীতিমালার ঘোষণা দিবেন বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে ঘরের বাহিরে মাস্ক ব্যবহারের নীতিমালায় পরিবর্তন আসতে পারে। মঙ্গলবার (২৭ এপ্রিল) মাস্ক ব্যবহার বিষয়ে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নতুন নীতিমালা ঘোষণার সম্ভাবনা রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের।

হোয়াইট হাউজের ঘনিষ্ঠ তিনটি সূত্র গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন। এর আগে জো বাইডেনের শীর্ষ উপদেষ্টা ড. অ্যান্থনী ফাউসি মাস্ক ব্যবহারে নতুন নীতিমালা প্রণয়ন বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।

মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেন করোনা পরিস্থিতি বিষয়ে ভাষণ দিবেন। সেখানেই মাস্ক ব্যবহার বিষয়ে নতুন নীতিমালার ঘোষণা দিতে পারেন প্রেসিডেন্ট।

নতুন নীতিমালায় টিকা গ্রহণ করা ব্যক্তিরা ঘরের বাইরে মাস্ক ব্যবহার করতে পারবে কী না, সে বিষয়ে সিদ্ধান্ত রয়েছে। তবে নতুন নীতিমালাটি কী ও এর ঘোষণা কী হতে পারে সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে নভেম্বরে মাসে চালানো এক গবেষণায় দেখা গেছে, ইনডোর থেকে আউটডোরে করোনার সংক্রমণ ছড়ানোর হার ১৮ শতাংশ বেশি। তবে মাস্ক ব্যবহার আইন এখনো অনেক রাজ্যে কঠিন ভাবে মেনে চলা হচ্ছে।

সম্প্র‍তি সিডিসি এক নীতিমালায় জানায়, টিকা গ্রহণ করেনি এমন ব্যক্তির সাথে টিকা গ্রহণ করেছে এমন ব্যক্তি সংস্পর্শে আসলে অবশ্যই মাস্ক পড়তে হবে ও কমপক্ষে ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে। করোনা আক্রান্ত কারো সংস্পর্শে গেলেও অবশ্যই মাস্ক পরে থাকতে হবে।

সিডিসির নির্দেশনা অনুসারে, ফাইজার ও মডার্নার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর ও জে এন্ড জে'র টিকা গ্রহণের ১৪ দিন পর থেকে কাউকে 'পরিপূর্ণ টিকাগ্রহীতা' হিসেবে সাব্যস্ত করা হবে।

সিডিসি জানিয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২২৯ মিলিয়ন ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। সেই সাথে বাসিন্দাদের মাস্ক ব্যবহারে রাষ্ট্রীয় নির্দেশ এবং স্বাস্থ্য কর্মকর্তাদের পরামর্শ জারি রয়েছে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত