আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মিউ ভ্যারিয়েন্ট বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞরা? জানুন!

মিউ ভ্যারিয়েন্ট বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞরা? জানুন!

ছবি: এলএবাংলাটাইমস

চলতি বছরের জানুয়ারিতে প্রথম কলোম্বিয়াতে শনাক্ত হয় মিউ ভ্যারিয়েন্ট। এরপর থেকে সাউথ আমেরিকা, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে ছড়িয়ে যায় এই ভ্যারিয়েন্ট।

গত মাসে দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মিউকে 'ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট' হিসেবে আখ্যা দেয়। এর কারণ এই ভ্যারিয়েন্ট টিকা ও চিকিৎসার কার্যকারিতা কমিয়ে দেয়। তবে এখন পর্যন্ত এই বিষয়ে আরো তথ্য জানা বাকি রয়েছে।

মূলত সন্দেহজনক জেনেটিক পরিবর্তনের উপর লক্ষ্য করেই নতুন ভ্যারিয়েন্টগুলো মনিটর করেন বিজ্ঞানীরা। পরে বিজ্ঞানীরা পরীক্ষা করেন যে নতুন এই ভার্সনটি আরো বেশি সংক্রামক কী না অথবা আরো প্রাণঘাতি কী না। ভাইরাস দ্রুত পরিবর্তন হয় এবং অনেক নতুন ভ্যারিয়েন্ট মুহুর্তেই বিলীন হয়ে যায়।

তবে এখন পর্যন্ত মিউ ভ্যারিয়েন্ট দ্রুত ছড়ায় এমন প্রমাণ পাওয়া যায়নি৷ বিশ্বের মোট সংক্রমণের মাত্র ১ শতাংশ এই ভ্যারিয়েন্টের কারণে হয়ে থাকে। কলম্বিয়া এই ভ্যারিয়েন্টের সবচেয়ে বড় ভুক্তভোগী এবং সেখানে ৩৯ শতাংশ সংক্রমণ এটির কারণে হচ্ছে।

মূলত সব দেশেই এখন ডেল্টা ভ্যারিয়েন্টের দিকে কড়া নজর রাখছে। ডেল্টা ভ্যারিয়েন্ট বর্তমানে বিশ্বের মধ্যে ছড়ি ঘোড়াচ্ছে। ১৭৪টি দেশে এটি শনাক্ত হয়েছে এবং এটি বর্তমানে প্রধান সংক্রামক।

স্বাস্থ্য কর্মকর্তারা ইউরোপজুড়ে মিউ ভ্যারিয়েন্টের গতিবিধি নজর রাখছেন। ইউরোপের অন্তত ১২টি দেশে এটি শনাক্ত হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী জানান, 'সম্প্রতি ইউরোপজুড়ে মিউ ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে এমন কোনো লক্ষণ দেখা যায়নি'।

ইংল্যান্ডের পাবলিক হেলথ এজেন্সি গত মাসে জানায়, মিউ ভ্যারিয়েন্ট চলমান করোনার টিকার বিরুদ্ধে খুব একটা কার্যকর হতে নাও পারে, সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যতোটা কার্যকর এটি। তবে এখনো আরো উপযুক্ত প্রমাণ প্রয়োজন বলেও জানান বিজ্ঞানীরা।

ডব্লিউএইচও কর্মকর্তারা জানান, সাউথ আমেরিকার কিছু দেশে মিউ ভ্যারিয়েন্ট বাড়তে শুরু করেছে কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্ট আরো সহজেই ছড়িয়ে যেতে পারে।

ডব্লিউএইচও'র মারিয়া ভ্যাব কেরখোভ বলেন, মিউ ভ্যারিয়েন্ট 'ভ্যারিয়েন্ট অব কনসার্ন' এর কারণ এর মিউটেশন কম্বিনেশন। তবে এটি খুব বেশি ছড়াচ্ছে না।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি বলেন, 'যুক্তরাষ্ট্র এই ভ্যারিয়েন্টের দিকে কড়া নজর রাখছে। তবে এটিকে এখনই খুব ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে না'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত