আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

টিকা গ্রহণ না করলে করোনায় মৃত্যুর সম্ভাবনা ১১ গুণ বেশি

টিকা গ্রহণ না করলে করোনায় মৃত্যুর সম্ভাবনা ১১ গুণ বেশি

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার শঙ্কা ও মৃত্যুর আশঙ্কা অনেকাংশে কমিয়ে দেয় টিকা। ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এটি কার্যকরি।

এপ্রিল থেকে মধ্য-জুলাই পর্যন্ত ১৩টি অঙ্গরাজ্যের ছয় লাখ মার্কিনীর উপর চালানো গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সূত্র মতে (সিডিসি), যারা টিকা নেয়নি তাদের করোনায় সংক্রমিত হওয়ার হার টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের থেকে ৪ দশমিক ৫ গুণ বেশি। হাসপাতালে ভর্তির সম্ভাবনা ১০ গুণ বেশি আর মৃত্যুর সম্ভাবনা ১১ গুণ বেশি।

হোয়াইট হাউজের বিবৃতিতে শুক্রবার (১০ সেপ্টেম্বর) সিডিসি প্রধান ড. রোচেল ওয়ালেনস্কি বলেন, 'টিকা কার্যকরী। মূল কথা হলো করোনা নিয়ন্ত্রণে আমাদের বৈজ্ঞানিক ভিত্তি ব্যবহার করতে হবে'।

তবে গবেষণায় দেখা গেছে, ধীরে ধীরে করোনা টিকার কার্যকারিতা কমছে। গত বসন্ত মৌসুমে কার্যকারিতার হার ছিল ৯১ শতাংশ। তবে জুন এবং জুলাই মাসে এর কার্যকারিতা কমে হয়েছে ৭৮ শতাংশ।

জুন এবং জুলাই মাসে টিকার পূর্ণ ডোজ গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার ছিল ১৪ শতাংশ আর মৃত্যুর হার ছিল ১৬ শতাংশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত