আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

প্রথম ডোজের দুই মাস পর জে অ্যান্ড জে'র দ্বিতীয় ডোজ গ্রহণে কার্যকারিতা ৯৪%

প্রথম ডোজের দুই মাস পর জে অ্যান্ড জে'র দ্বিতীয় ডোজ গ্রহণে কার্যকারিতা ৯৪%

ছবি: এলএবাংলাটাইমস

জনসন অ্যান্ড জনসনের প্রথম ডোজ টিকা গ্রহণ করার দুই মাস পর দ্বিতীয় ডোজ গ্রহণ করলে করোনাভাইরাস এর বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা পাওয়া যায়। সম্প্রতি প্রতিষ্ঠানটি নতুন তথ্য-উপাত্ত প্রকাশ করে এই তথ্য জানায়।

এক সংবাদ বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, বুস্টার ডোজ ব্রেকথ্রু ইনফেকশন মোকাবিলায় বেশ কার্যকর। আর বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে প্রচলিত তিনটি টিকাই করোনার ফলে সৃষ্ট মারাত্মক অসুখ আটকাতে বেশ কার্যকরি।

ফাইজার ও মডার্নার দুই ডোজের টিকার থেকে জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকার কার্যকারিতা সর্বদা কিছুটা কম ছিল। ফাইজার ও বায়োএনটেকের টিকার সর্বোচ্চ কার্যকারিতা ৯৫ শতাংশ আর মডার্নার টিকার সর্বোচ্চ কার্যকারিতা ছিল ৯৪ শতাংশ। উপসর্গযুক্ত করোনা প্রতিরোধের ক্ষেত্রেও একই রকম কার্যকারিতা প্রযোজ্য।

আর জনসন অ্যান্ড জনসনের টিকা এক ডোজ গ্রহণ করার দুই মাস পর আরেক ডোজ গ্রহণ করলে এটির কার্যকারিতা বেড়ে দাঁড়ায় ৯৪ শতাংশ। উপসর্গযুক্ত অসুখের ক্ষেত্রে ৯৪ শতাংশ আর মারাত্মক অসুখের ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত কার্যকর।

বর্তমানে ফাইজারের তৈরি বুস্টার শট ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে। মডার্নাও এই অনুমোদনের আবেদন করেছে। যেই ১৪ দশমিক ৯ মিলিয়ন বাসিন্দা জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে কবে বুস্টার ডোজ দেওয়া উচিত, সেটি নিয়ে পর্যালোচনা করবে অনুমোদনদাতা প্রতিষ্ঠান।

এর আগের এক গবেষণায় দেখা গেছে, জনসন অ্যান্ড জনসনের বুস্টার ডোজ প্রথম ডোজ গ্রহণ করার ছয় মাস পর প্রয়োগ করলে আরো কার্যকারিতা পাওয়া যায়।

বেথ ইসরায়েল ডিয়াকোনেস মেডিকেল সেন্টারের ভাইরোলজি অ্যান্ড ভ্যাকসিন রিসার্চে ডিপার্টমেন্টের চিকিৎসক ড. ডন বারোচ বলেন, প্রথম ডোজ গ্রহণ করার দুই মাস দ্বিতীয় ডোজ গ্রহণ করলে ৬ স্তর বিশিষ্ট অ্যান্টিবডি তৈরি হয়। আর প্রথম ডোজ গ্রহণ করার ছয় মাস পর দ্বিতীয় ডোজ গ্রহণ করলে ১২ স্তর বিশিষ্ট কার্যকারিতা পাওয়া যায়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত