আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

টিকার বুস্টার ডোজ নিয়েছেন অন্তত চার লাখ মার্কিনী

টিকার বুস্টার ডোজ নিয়েছেন অন্তত চার লাখ মার্কিনী

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৪ লাখ বাসিন্দা করোনা বুস্টার ডোজ গ্রহণ করেছেন। গত মাসেই ৬৫ বছর বয়েসী ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য বুস্টার ডোজ অনুমোদন করা হয়েছে। এক বিবৃতিতে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) হোয়াইট হাউজ এই তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউজের কোভিড-১৯ রেসপন্স কোর্ডিনেটর জেফ জেইন্টস বলেন, 'বুস্টার ডোজ নিয়ে আমাদের যেমন পরিকল্পনা ও উচ্চাশা ছিল, তার চমৎকার যাত্রা শুরু হয়েছে'।

জেইন্টস জানান, ফাইজার-বায়োএনটেকের এই টিকা এখন পর্যন্ত চার লাখ ডোজ প্রদান সম্পন্ন হয়েছে এবং আরো ১০ লাখ ডোজ টিকা প্রদানের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে।

জেইন্টস জানান, ফেডারেল সরকার কর্তৃক অনুমোদন পাওয়ার পরই বুস্টার ডোজ প্রদান কার্যক্রম বিষয়ে  তোড়জোড় শুরু করা হয়। রাজ্য সরকার, লং-টার্ম কেয়ার ফ্যাসিলিটিস ও চিকিৎসকদের টিকা কার্যক্রম বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

জেইন্টস বলেন, 'বুস্টার ডোজের বিষয়ে আমরা খুব দ্রুত চমৎকার সূচনা করেছি। আমরা সহকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সাথে এই কার্যক্রম সুষ্ঠুভাবে চালানোর জন্য চেষ্টা করে যাবো'।

কারা বুস্টার ডোজের জন্য উপযুক্ত এবং কীভাবে নিতে হবে, সে সব সবিস্তারে দেওয়া হলো।

কারা টিকার বুস্টার ডোজ পাবেন?

টিকার তৃতীয় ডোজ সাধারণ মানুষের জন্য নয়। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য। টিকার তৃতীয় ডোজ গ্রহণের আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

১) ব্লাড ক্যান্সার বা টিউমারের জন্য চিকিৎসা গ্রহণ করছেন এমন ব্যক্তি।

২) অর্গান ট্রান্সপ্লান্ট হয়েছে এবং ইমিউনিটি বাড়াতে ওষুধ গ্রহণ করছেন।

৩) গত দুই বছরের মধ্যে স্টিম সেল ট্রান্সপ্লান্ট হয়েছে।

৪) ইমিউন সিস্টেম বাড়াতে যারা ওষুধ খাচ্ছেন।

৫) যাদের ইমিউনিডেফিসিয়েন্সি আছে যেমন ডাইজর্জ সিন্ড্রোম বা উইসকট-একড্রিচ সিনড্রোম আছে।

৬) এইচআইভি সংক্রমিত ব্যক্তি।

কখন বুস্টার ডোজ গ্রহণ করবেন?

দ্বিতীয় ডোজ গ্রহণের ২৮ দিন পরেই টিকার তৃতীয় ডোজ গ্রহণ করা সম্ভব হবে। তবে ফাইজার ও মডার্নার ডোজ ইতোপূর্বে গ্রহণ করা থাকতে হবে।

কোথায় বুস্টার ডোজ টিকা পাওয়া যাবে?

যেসব টিকাকেন্দ্রে ফাইজার বা মডার্নার টিকা প্রদান করা হচ্ছে, সেসব কেন্দ্রে তৃতীয় ডোজ পাওয়া যাবে৷ এছাড়া তাদের চিকিৎসকদের কাছেও এই ব্যাপারে জিজ্ঞেস করা যেতে পারে৷

টিকাকেন্দ্র বিষয়ে জানতে ভিজিট করুন- http://publichealth.lacounty.gov/acd/ncorona2019/vaccine/hcwsignup/#steps

তিনটি ডোজই কী এক প্রতিষ্ঠানের হতে হবে?

সাধারণত তৃতীয় ডোজ গ্রহণের পূর্বে ইতোপূর্বে যেই দুই ডোজ গ্রহণ করা হয়েছে, সেই প্রতিষ্ঠানের ডোজই গ্রহণ করতে হবে। এটা সম্ভব না হলে এম-আরএনএ প্রযুক্তির অন্য ডোজও গ্রহণ করা যাবে৷

বুস্টার ডোজের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া কী?

সিডিসি জানায়, তৃতীয় ডোজের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে এখনো পর্যাপ্ত তথ্য নেই। তবে অন্য দুই ডোজের ক্ষেত্রে যেই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে, তৃতীয় ডোজের ক্ষেত্রেও একই রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে৷

মাথা ঘোরানো, টিকা গ্রহণের স্থানে ব্যথা ইত্যাদি ছাড়া তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া এখনো দেখা যায়নি। সেই সাথে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না যাওয়ার সম্ভাবনাও কম বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা।

সাধারণ মানুষের করণীয় কী?

সুস্থ স্বাভাবিক মানুষের জন্য এখনো টিকার তৃতীয় ডোজ অনুমোদন করা হয়নি। তবে আগামী আটমাস পর সাধারণ মানুষের জন্য টিকার তৃতীয় ডোজের অনুমোদন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়৷

টিকা বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-

https://t.co/0ZJ22AmO0r pic.twitter.com/varp2QzHXI

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত