আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

করোনায় বিশ্বে প্রতি পাঁচ মিনিটে মারা যাচ্ছে ১ জন

করোনায় বিশ্বে প্রতি পাঁচ মিনিটে মারা যাচ্ছে ১ জন

ছবি: এলএবাংলাটাইমস

বিশ্বে শুক্রবার (১ অক্টোবর) করোনায় মৃতের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে যারা এখনো করোনার টিকা গ্রহণ করেনি তাদের উপর ছড়ি ঘুরাচ্ছে উচ্চ সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট।

বিশ্বের উন্নত ও অনুন্নত দেশগুলোর মধ্যে টিকা প্রাপ্তি এবং টিকাদান কার্যক্রম নিয়ে বেশ বৈষম্য বিরাজ করছে। এর মধ্যে বেশকিছু পশ্চিমা দেশের নাগরিকেরা টিকার কার্যকারিতা বিষয়ে সন্দিহান।

গত সাতদিনে বিশ্বজুড়ে মোট মৃত্যুর অর্ধেকের বেশি ঘটেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, ম্যাক্সিকো এবং ভারতে।

করোনায় প্রথম ২৫ লাখ মানুষের মৃত্যু হতে এক বছরের বেশি সময় লেগেছে। আর বাকি ২৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে ৮ মাসের কম সময়ে।

বিশ্বজুড়ে প্রতি পাঁচ মিনিটে অন্তত একজন ব্যক্তি করোনায় মারা গেছেন। গড়ে ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৃত্যুর হার কমছে বিশ্বজুড়ে।

তবে কয়েকদিন যাবত অনুন্নত দেশগুলোর বাসিন্দাদের টিকা প্রয়োগের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুন্নত অনেক দেশের বাসিন্দা এখনো টিকার এক ডোজও গ্রহন করেননি। অন্যদিকে ধনী দেশগুলো বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ প্রদান শুরু করেছে।

ওয়ার্ল্ড ইন ডাটার তথ্য অনুসারে, এখন পর্যন্ত বিশ্বের অর্ধেকের বেশি বাসিন্দা টিকার এক ডোজও গ্রহণ করেনি।

বর্তমানে বিশ্বের প্রধান সংক্রামক ভ্যারিয়েন্ট হলো ডেল্টা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তালিকাভূক্ত ১৯৪টি দেশের মধ্যে ১৮৭টি দেশে ডেল্টার সংক্রমণ ছড়িয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত