আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

জলবায়ু পরিবর্তন বিষয়ে একমত হলো যুক্তরাষ্ট্র-চীন

জলবায়ু পরিবর্তন বিষয়ে একমত হলো যুক্তরাষ্ট্র-চীন

ছবি: এলএবাংলাটাইমস

অবশেষে জলবায়ু পরিবর্তনের বিষয়ে শক্তিশালী প্রতিশ্রুতির ক্ষেত্রে একমত হয়েছে দুই বৈরি দেশ যুক্তরাষ্ট্র ও চীন। চলতি বছরের শেষে জলবায়ু পরিবর্তন–সম্পর্কিত আন্তর্জাতিক আলোচনা শুরুর আগেই জলবায়ু পরিবর্তন বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় দেশ দুইটি।

রোববার (১৮ মার্চ) জলবায়ু পরিবর্তন বিষয়ক এক যৌথ বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র ও চীন। সেই বিবৃতিতেই এসব কথা উল্লেখ করা হয়।

এর আগে বৃহস্পতিবার এবং শুক্রবার চীনের জলবায়ুবিষয়ক দূত জিয়ে ঝেনহুয়া ও মার্কিন দূত জন কেরির মধ্যে বৈঠক হয়। এরপরই দুই দেশের যৌথ বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘জলবায়ু সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও চীন একে অপরকে সহায়তা করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে অন্যান্য দেশের সঙ্গেও কাজ করতে চায় চীন-যুক্তরাষ্ট্র।’

এছাড়া প্যারিস চুক্তি ২০২০ মোতাবেক বৈশ্বিক তাপমাত্রা নির্দিষ্ট মাত্রায় বজায় রাখতে এবং কার্বন নিঃসরণের মাত্রা ধরে রাখার ক্ষেত্রে দুটি দেশ কাজ চালিয়ে যেতে ইচ্ছুক বলে বিবৃতিতে জানানো হয়।

চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি ভার্চ্যুয়াল সম্মেলনের আয়োজন করতে চলেছেন। এ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিষয়টি নিয়ে বিভিন্ন দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই সম্মেলনটি সরাসরি সম্প্রচারও করা হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত