আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

মশা তাড়াবে লবঙ্গ

মশা তাড়াবে লবঙ্গ

ছবি: এলএবাংলাটাইমস

ম্যালেরিয়া আর ডেঙ্গুর মৌসুম চলছে। এই সময়ে স্বভাবতই মশার উপদ্রব নিয়ে সবাই চিন্তিত। আর মশার উপদ্রব ঠেকাতে হেন পদ্ধতি নেই অবলম্বন করা হয় না। মশার কয়েল যতটা সম্ভব কম ব্যবহার করারই চেষ্টা থাকে। তারপরও মশার কামড় থেকে সবসময় কি আর রক্ষা মেলে? তা মেলে না। কারণ আপনাকে বাইরেও থাকতে হয় অনেক সময়। বাইরে থাকার সময় তো মশা কামড়াবেই। তখন? উপায় তো একটাই, অডোমস। তবে অডোমস ত্বকের ক্ষতি করে বলে একটি অভিযোগ আছে।

অভিযোগটিও ফেলে দেওয়ার মতো নয়। কারণ অডোমস রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি করা হয়। কৃত্রিম কিছু রাসায়নিক উপাদান থাকবেই।

কিন্তু প্রাকৃতিক কোনো উপায়ে কি মশার কামড় থেকে রেহাই পাওয়া যাবে না? যাবে অবশ্যই। আর সেটি হলো লবঙ্গ। শুনে অবাক হতেই পারেন। কারণ মশলা হিসেবেই লবঙ্গের সুনাম বেশি। অবশ্য লবঙ্গ কিনে আনলেই আপনি মশা তাড়াতে পারবেন না। লবঙ্গের তেল জোগাড় করতে হবে।

বাইরে যাওয়ার আগে শরীরের উন্মুক্ত অংশগুলোতে লবঙ্গের তেল লাগিয়ে নিন। লবঙ্গে ইউজেনল নামে একটি যৌগ আছে। এই যৌগের ঝাঁজ বা ঘ্রাণ মশা সহ্য করতে পারে না। তাই আপনার শরীরে কামড় দেওয়ার আগে তো মশাকে ত্বকের ওপর বসতে হবে। লবঙ্গের তেলের ঝাঁজ লাগলেই আবার দৌড়ে পালাবে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত