আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

রাশিয়াই উড়িয়েছে খেরসনের বাঁধ: নিউইয়র্ক টাইমস

রাশিয়াই উড়িয়েছে খেরসনের বাঁধ: নিউইয়র্ক টাইমস

রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ‘নোভা কাখোভকা’ জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ উড়িয়ে দেওয়া নিয়ে এখনও পরস্পরকে দুষছে মস্কো ও কিয়েভ। এ নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এনেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রমাণ বলছে, চলতি মাসে রুশ হামলায় ‘কাখোভকা বাঁধ’ ধ্বংস হয়েছিল।

প্রকৌশলী ও বিস্ফোরক বিশেষজ্ঞদের বরাতে মার্কিন সংবাদমাধ্যমটি শুক্রবার (১৭ এপ্রিল) জানিয়েছে, তদন্তে প্রমাণ পাওয়া গেছে বাঁধের কংক্রিটের মাঝের একটি গিরিপথে বিস্ফোরণ ঘটানো হয়।

নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, ‘যে প্রমাণগুলো পাওয়া গেছে তাতে স্পষ্টভাবে বোঝায় যাচ্ছে বাঁধটি রুশ নিয়ন্ত্রণকারীদের বিস্ফোরকেই বিকল হয়ে যায়।’

এদিকে ইউক্রেনের প্রসিকিউটরদের তদন্তে সহায়তাকারী আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের একটি দল অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। তাদের প্রাথমিক অনুসন্ধানে শুক্রবার জানা গেছে, খেরসনে রাশিয়ার বিস্ফোরক দ্রব্যের কারণেই ‘খুব সম্ভবত’ ধ্বংস হয়েছে এটি।

যদিও জলবিদ্যুৎ বাঁধে নাশকতার পেছনে কিয়েভকে অভিযুক্ত করেছে ক্রেমলিন। রুশ বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণের মনোযোগ সরিয়ে আনতেই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি তাদের।

কিয়েভ বলছে, সোভিয়েত আমলে নির্মিত এই জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ বিপর্যয়ে ইউক্রেনের বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়ে চরম ভোগান্তিতে হাজার হাজার মানুষ।

তবে বার্তা সংস্থা রয়টার্স বিস্ফোরণের ঘটনায় রাশিয়া জড়িত রয়েছে কিনা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। ২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরুর পর এটি মস্কোর দখলে চলে যায়।

নোভা কাখোভকা বাঁধটি কেন গুরুত্বপূর্ণ?

গত ৬ জুন ভোরে গুরুত্বপূর্ণ বাঁধটির একাংশ উড়িয়ে দেওয়া হয়। সোভিয়েত আমলে প্রায় ৯৮ ফুট প্রশস্ত এবং ৩ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যর বাঁধটি ১৯৫৬ সালে কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রের অংশ হিসেবে ডিনিপ্রো নদীতে নির্মাণ করা হয়। এটি নদীর পানি প্রবাহ ধরে রাখতে সহায়ক। এই জলাধারে ১৮ কিউবিক কিলোমিটার জল রয়েছে, যা ইউটাহের গ্রেট সল্ট লেকের সমান।

এর জলাধার থেকে দক্ষিণ ক্রিমিয়া উপদ্বীপেও পৌঁছে যায় পানি। যা ২০১৪ সালে ইউক্রেন থেকে জোরপূর্বক নিয়ন্ত্রণে নেয় রাশিয়া। এখন বাঁধে বিপর্যয়ে ক্রিমিয়াসহ দক্ষিণ ইউক্রেনের বেশিরভাগ অংশে সেচ প্রদানকারী খাল ভয়াবহ ক্ষতির মুখে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত