আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

মাস্ক না পরলে মার্কিন কংগ্রেসে ঢুকতে দেওয়া হবে না

মাস্ক না পরলে মার্কিন কংগ্রেসে ঢুকতে দেওয়া হবে না

মাস্ক না পরলে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে কাউকে ঢুকতে দেওয়া হবে না। টেক্সাস থেকে নির্বাচিত রিপাবলিকান লুই গোমার্টের দেহে বুধবার (২৯ জুলাই) করোনাভাইরাস শনাক্তের কয়েক ঘণ্টা পর হাউজ স্পিকার ন্যান্সি পেলসি নিম্নকক্ষের ভেতরে প্রত্যেক সদস্য ও কর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছেন।

নিম্নকক্ষের ‘চেম্বারে’ বক্তব্য দেওয়ার সময় কেবল মাস্ক খুলতে পারবেন সদস্যরা। অধিবেশনে অংশ নেওয়া প্রত্যেককে মাস্ক পরতে হবে। এমনকি সেখানে কর্মরত সব কর্মীদেরও মাস্ক পরা বাধ্যতামূলক। নিম্নকক্ষে উপস্থিত অন্য সবার স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে মাস্ক পরার নিয়মকে সম্মান করতে হবে বলেছেন পেলসি।

হাউজ ফ্লোরে পেলসি বলেছেন, ‘নিম্নকক্ষের ভেতরে নির্বাচিত সদস্য ও কর্মীদের মাস্ক পরতেই হবে।’ যারা তা মানবেন না তারা নিম্নকক্ষের মর্যাদা ক্ষুণ করেছেন ভেবে নেওয়া হবে বললেন তিনি, ‘মাস্ক পরতে ব্যর্থ হলে তা গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখা হবে। সেই অনুযায়ী তাকে কক্ষ থেকে বের করে দেওয়ার ক্ষমতা আছে স্পিকারের।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেক্সাসে যাওয়ার কথা ছিল গোমার্টের। তাই নিয়মমাফিক হোয়াইট হাউজে পরীক্ষা করা হয় তার, সেখানে দুবারই তার পজিটিভ আসে। এই রিপাবলিকান কংগ্রেসম্যান ছাড়াও পার্লামেন্টের আরও ১০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন, সাতজন রিপাবলিকান ও তিনজন ডেমোক্র্যাট। গোমার্টের পজিটিভ আসার পর মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারকে করোনা পরীক্ষা করতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত